Refund and Returns Policy

সুন্নাহ বুকশপ গ্রাহকদের স্বচ্ছ ও নিরাপদ কেনাকাটার নিশ্চয়তা দেয়। নিচের রিফান্ড নীতিমালা অনুসরণ করে আমরা অর্থ ফেরতের বিষয়টি পরিচালনা করি:

১) আপনি যদি পেইড অর্ডারটি ক্যান্সেল করেন বা কোনো কারণে আমরা অর্ডারটি ক্যান্সেল করতে বাধ্য হই, তাহলে সম্পূর্ণ টাকা রিফান্ড দেওয়া হবে। তবে বই সংগ্রহ করার পর অর্ডারটি ক্যান্সেল করা যাবেনা!

২) পেইড অর্ডার যদি কোন সমস্যার কারণে ডেলিভারি দিতে ব্যর্থ হয় তাহলে আপনার পূর্ণ টাকা রিফান্ড দেওয়া হবে। আপনি চাইলে একই অর্ডার নতুন করে পাঠানো হবে।

৩) আপনার ফেরত পাঠানো পণ্যটি আমাদের হাতে পৌঁছার পর যাচাই-বাছাইয়ের মাধ্যমে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হবে।

৪) যদি সংশ্লিষ্ট প্রকাশক বা সরবরাহকারীর কাছে পণ্যের স্টক থাকে, তাহলে আগের পণ্যের পরিবর্তে নতুন পণ্য পাঠানো হবে। অন্যথায়, আপনার দেওয়া অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।

৫) আপনি যদি ‘ক্যাশ অন ডেলিভারি’ (COD) বেছে থাকেন এবং পণ্যের জন্য টাকা পরিশোধ না করে থাকেন, তবে রিফান্ড প্রযোজ্য হবে না।

৬) অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কোনো টেকনিক্যাল সমস্যায় বেশি টাকা কেটে গেলে, প্রমাণসহ আবেদন করলে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।

৭) আপনি যদি অনলাইন পেমেন্টে পণ্যের মূল্যের চেয়ে বেশি অর্থ পরিশোধ করে থাকেন, অথবা কোনো পেইড অর্ডারের পণ্য স্টকে না থাকায় বাদ দেওয়া হয়, তাহলে সেই অতিরিক্ত অর্থ রিফান্ড করে দেওয়া হবে।

৮. পেইড অর্ডার প্রসেসিং অবস্থায় থাকাকালীন যদি কোনো পণ্য সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহ করা সম্ভব না হয়, তবে ক্রেতার সাথে যোগাযোগ করে উক্ত পণ্যের টাকা ফেরত দিয়ে বাকি পণ্য পাঠানো হবে। এ ক্ষেত্রে সাধারণত ৩–৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হয় ইনশাআল্লাহ।

 

৯) যদি কোনো ক্যাশব্যাক অফার চলমান থাকে এবং আপনি অর্ডার ক্যান্সেল করেন, তাহলে রিফান্ড থেকে ক্যাশব্যাকের পরিমাণ বাদ দিয়ে বাকি টাকা ফেরত দেওয়া হবে।

১০) রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি অনুসারে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে পণ্যের ত্রুটির উপযুক্ত প্রমাণ সরবরাহ করলে তবেই রিফান্ড কার্যকর হবে। সময়সীমা অতিক্রান্ত হলে রিফান্ডের আবেদন গ্রহণযোগ্য হবে না।

১১) রিফান্ড প্রক্রিয়া সাধারণত ৭ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়। নির্ধারিত সময়ের মধ্যে রিফান্ড না পেলে আমাদের কাস্টমার কেয়ার টিমের সাথে যোগাযোগ করুন।

১২) আমরা সাধারণত মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে রিফান্ড দিয়ে থাকি — যেমন: বিকাশ, রকেট, নগদ ইত্যাদি।

📌 সতর্কতা: রিফান্ড গ্রহণের জন্য সর্বদা সঠিক নাম্বার ও পেমেন্ট মেথড নিশ্চিত করুন।

সুন্নাহ বুকশপ সবসময় চেষ্টা করে গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে। আপনার মূল্যবান মতামত আমাদের সেবাকে আরও উন্নত করতে সাহায্য করে।