বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম (তাহকীক, তাখরীজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক আলোচনা)

বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম (তাহকীক, তাখরীজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক আলোচনা)

পৃষ্ঠা : ৭২৭, কভার : হার্ড কভার, ভাষা : বাংলা

বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর কথাই যদি বলি, শতাব্দীর পর শতাব্দী এই গ্রন্থের উপর নির্ভর করে ভিত্তি গড়ে ওঠেছে আলেমদের। হাদীসের প্রাথমিক সূচনা ও ফিকহের সম্মিলন ঘটেছে এই গ্রন্থে। নাবী ﷺ এর অমূল্য বাণীকে সুবিন্যস্ত করে উম্মাহর খিদমতে উপস্থাপন হয়েছে এই গ্রন্থে। আত-তাওহীদ প্রকাশনীর প্রকাশিত এই অনুবাদে যুক্ত হয়েছে দুর্বোধ্য শব্দের অর্থ ও বিস্তারিত ব্যাখ্যা; প্রয়োজনীয় হাদীসের ব্যাখ্যা, প্রেক্ষাপট, মাসআলা; সমাধান।

বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম উল্লেখযোগ্য বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে-

১. হাদীসের মাতান (মূল আরবী) নির্ভরযোগ্য দুইজন মুহাক্কিক আলেমের নুসখা অনুসরণ করা হয়েছে; ক. মাসজিদুন নাববীর সম্মানিত ইমাম শাইখ আবদুল মুহসিন আল-কাসিম এবং খ. আল্লামা নাসীরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহর সুযোগ্য ছাত্র শাইখ সামীর বিন আমীন আয-যুহাইরী হাফিযাহুমাল্লাহ।
২. বিভিন্ন সময় ও দেশ থেকে প্রকাশিত মোট ৭ টি নুসখা (প্রকাশিত মূল আরবী গ্রন্থ) পর্যালোচনার পর মোট ১০ টি হাদীসের মতানৈক্য পাওয়া যায়। সে-সব হাদীসকে চিহ্নিত করা হয়েছে।
৩. অধ্যায় ও অনুচ্ছেদের শুরুতে প্রয়োজনীয় শারঈ পরিভাষা উল্লেখ করা হয়েছে বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ এবং ফিহকের গ্রন্থসমূহ থেকে।
৪. অস্পষ্ট ও দুর্বোধ্য হাদীসের ক্ষেত্রে বুলুগুল মারাম-এর বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ও আহকামুল হাদীসের বিভিন্ন গ্রন্থ ও ফিকহের কিতাব থেকে হাদীসটি বুঝতে সহায়ক পরিভাষা, শাব্দিক ব্যাখ্যা, ‘হাদীস সংশ্লিষ্ট শাব্দিক ব্যাখ্যা’; ‘হাদীসের প্রেক্ষাপট’; হাদীস সংশ্লিষ্ট ব্যাখ্যা, ইমামদের মতামত ইত্যাদি সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে।
৫. ‘হাদীস সংশ্লিষ্ট শাব্দিক ব্যাখ্যা’ শিরোনামের অধীনে আরবী ব্যাকরণের আলোচনা করা হয়েছে; এতে সাধারণ জনগণের সাথে সাথে ঈলমুল হাদীসের প্রাথমিক শিক্ষার্থীরা হাদীসটি বুঝতে ও অনুবাদ শিখতে সক্ষম হবে।
৬. হাদীসের মাসআলা শিরোনামে আহকামুল হাদীসের ব্যাখ্যাগ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ মাসআলা উল্লেখ করা হয়েছে। ফলে হাদীসের মূল বিষয়টি সহজেই বুঝে আসবে।
৭. উসুলুল হাদীসের বিখ্যাত গ্রন্থের আলোকে হাদীসের প্রায় সকল পরিভাষা বিশুদ্ধভাবে উল্লেখ করা হয়েছে। ফলে একজন পাঠক এক নজরেই হাদীসের পরিভাষা বুঝতে সক্ষম হবে।
৮. মূল আরবী হাদীস-এর পর তাখরীজ ও ইবনু হাজার আসক্বালানীর বিভিন্ন মতামতকে ভিন্ন অক্ষরলিপি (ফন্ট) ব্যবহার করা হয়েছে। ফলে আরবী ও বাংলায় মূল হাদীস ও মতামতকে পার্থক্য করা সম্ভব হবে।
৯. বিভিন্ন ওজন, পরিমাপ, পরিমাণের ক্ষেত্রে আধুনিক পরিভাষা উল্লেখ করা হয়েছে। সাথে সাথে স্থানের ক্ষেত্রে বর্তমান নাম উল্লেখ করা হয়েছে।
১০. হাদীসের তাহক্বীক্ব: আব্দুল্লাহ আল-বাসসাম রহিমাহুল্লাহ ও আল্লামা মুহাম্মাদ নাসীরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহর সুযোগ্য ছাত্র শাইখ সামীর বিন আমীন আয-যুহাইরী হাফিযাহুমাল্লাহ। প্রয়োজনীয় ক্ষেত্রে আল্লামা মুহাম্মাদ নাসীরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহর মতও যুক্ত করা হয়েছে।
১১. একঝাঁক তরুণ আলেমের কর্মসম্পাদনা এবং বিজ্ঞ ওস্তাযদের প্রত্যক্ষ পরামর্শ, মূল্যায়ন ও মতামতের ভিত্তিতে যথাসম্ভব বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতার প্রচেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন...

Original price was: 1130৳ .Current price is: 735৳ .

You Save - 395৳ 
( 35% )

একই বিষয়ে আরও দেখুন...

তাহক্বীক বুলগুল মারাম

তাহক্বীক বুলগুল মারাম

Original price was: 760৳ .Current price is: 456৳ .

সিলসিলা ছহীহা (১ম খণ্ড)

সিলসিলা ছহীহা (১ম খণ্ড)

Original price was: 600৳ .Current price is: 570৳ .

হাদীসে আরবা'ঈন

হাদীসে আরবা’ঈন

Original price was: 130৳ .Current price is: 91৳ .

হাদীসে কুদসী সমগ্র

হাদীসে কুদসী সমগ্র

Original price was: 400৳ .Current price is: 260৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম (তাহকীক, তাখরীজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক আলোচনা) বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম (তাহকীক, তাখরীজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক আলোচনা)
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
একই বিষয়ে আরও দেখুন...
গল্পে গল্পে হাদীস শিখি

গল্পে গল্পে হাদীস শিখি

Original price was: 220৳ .Current price is: 154৳ .

তাহকীক সুনান ইবনু মাজাহ (৩য় খন্ড)

তাহকীক সুনান ইবনু মাজাহ (৩য় খন্ড)

Original price was: 1080৳ .Current price is: 648৳ .

তাহকীক সুনানু ইবনু মাজাহ (প্রথম খন্ড)

তাহকীক সুনান ইবনু মাজাহ (প্রথম খন্ড)

Original price was: 1040৳ .Current price is: 624৳ .

সিলসিলা ছহীহা (২য় খন্ড)

সিলসিলা ছহীহা (২য় খন্ড)

Original price was: 580৳ .Current price is: 550৳ .

হাদীস বোঝার মূলনীতি

হাদীস বোঝার মূলনীতি

Original price was: 395৳ .Current price is: 277৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?