কুরআনের সাথে পথচলা

কুরআনের সাথে পথচলা

পৃষ্ঠা : ২৬৪, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

উস্তাযা নায়লা নুযহাত এর ২০১২ সন থেকে লিখতে থাকা হিফয যাত্রার এক টুকরো অভিজ্ঞতা, অনুভূতি, গল্প ইত্যাদির সমন্বয়ে লেখা বই।

নতুন একেকটা শহরে যখনই থাকার জন্য গিয়েছি, দেখেছি সেই শহরকে বুঝতে অনেকদিন লাগে। সেই শহরের মানুষের ভাষা ভিন্ন হলে তো কথাই নেই। বাসা নেয়া, বাজার করা, হসপিটাল কোথায় জেনে নেয়াইত্যাদি কাজগুলো কঠিন লাগে। এরকম পরিস্থিতিতে অপরিচিত এক শহরে যখন আমরা এমন কাউকে পেতাম, যিনি এই বিষয়গুলো জানেন, মনে হত যে সব কাজ অনেক সহজে হয়ে গেল ।

জেনারেল লাইন এর পড়া থেকে হিফযের জগতে পদার্পণের সময়ে আমার অবস্থা ছিল অনেকটা সেই অপরিচিত শহরে থাকতে যাওয়ার মত। উৎসাহ দেয়ার কেউ নেই। সমস্যাগুলো বুঝবে এমন কেউ নেই। হিফযের সহজ এবং প্র্যাকটিক্যাল পন্থা দেখিয়ে দেয়ার কেউ নেই। সবচেয়ে বড় কথা, আমার সমস্যার কাস্টমাইজড সমাধান দেয়ার কেউ নেই। ইন্টারনেট ঘেঁটে হিফয সংক্রান্ত বিভিন্ন তথ্য জোগাড় করা, নিজেকে নিজেই বয়ে বেড়ানো, কখনো চলতে পারা আর কখনো চলতে চলতেই বসে পড়া- এই সব নিয়েই ছিল আমার হিফযের সফর। একসময় সৌদি আরবের কুরআন স্কুলের সন্ধান পেলাম। সেখানে দেখলাম নতুন আরেক জগৎ! কুরআন মুখস্থ করার উদাহরণ অনেক পেয়েছি। কিন্তু কুরআনের সাথে পথচলা মানে কী, সেটা সেই প্রথম বুঝেছি।

তখন থেকেই টুকটাক লেখার শুরু। কখনো এই আশায় যে, হয়তো কেউ অনুপ্রেরণা পাবে। কখনো এজন্য যে, হয়ত কোনো পদ্ধতি বা সমাধান কারো কাজে লাগবে। কখনো এই ভেবে যে, কুরআনের সাথে জীবন কতটা অপূর্ব তা তুলে ধরতে পারবো।

২০১২ থেকে লিখতে থাকা টুকরো অভিজ্ঞতা- কখনো নিজের আর কখনো অন্যের, উপদেশ, হিফয স্কুলের বর্ণনা, অনুপ্রেরণামূলক গল্প- ইত্যাদি মিলিয়ে আজকের এই “কুরআনের সাথে পথচলা”।

দোয়া করি আল্লাহ যেন এই প্রচেষ্টা কবুল করে নেন। আর এই যাত্রায় যা কিছু ভুল-ত্রুটি হয়েছে আমার তরফ থেকে, তা যেন ক্ষমা করে দেন।

নায়লা নুযহাত

আরও পড়ুন...

250৳ 

একই বিষয়ে আরও দেখুন...

আমরা-কিভাবে-কুরআন-বুঝব

আমরা কীভাবে কুরআন বুঝব?

Original price was: 50৳ .Current price is: 35৳ .

আল কুরআন তিলাওয়াতের নিয়ম কানুন

আল কুরআন তিলাওয়াতের নিয়ম কানুন

Original price was: 360৳ .Current price is: 285৳ .

কুরআনের সাথে হৃদয়ের কথা

কুরআনের সাথে হৃদয়ের কথা

Original price was: 260৳ .Current price is: 182৳ .

মা'রেফুল কুরআনের ভুল তাফসীর

মা’রেফুল কুরআনের ভুল তাফসীর

Original price was: 140৳ .Current price is: 98৳ .

লুকমান হাকীমের দারসে

লুকমান হাকীমের দারসে

Original price was: 43৳ .Current price is: 30৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
কুরআনের সাথে পথচলা কুরআনের সাথে পথচলা
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
একই বিষয়ে আরও দেখুন...
এসো গল্পে গল্পে কুরআন চিনি ২

এসো গল্পে গল্পে কুরআন চিনি ২

Original price was: 262৳ .Current price is: 183৳ .

কুরআনের ফজিলত ও আমল

কুরআনের ফজিলত ও আমল

Original price was: 38৳ .Current price is: 30৳ .

পবিত্র কুরআন থেকে কুড়য়েছি মুক্তা

পবিত্র কুরআন থেকে কুড়য়েছি মুক্তা

Original price was: 100৳ .Current price is: 80৳ .

বান্দার প্রতি আল্লাহর ১০ নসীহত

বান্দার প্রতি আল্লাহর ১০ নসীহত

Original price was: 40৳ .Current price is: 30৳ .

মহাগ্রন্থ আল কুরআন

মহাগ্রন্থ আল কুরআন

Original price was: 375৳ .Current price is: 300৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই
1 / ?