
বিদ’আতী আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়
সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে শিরক, বিদ‘আত ও কুসংস্কার প্রচলিত রয়েছে। যেখানেই বিদ’আত আসন গেঁড়ে বসেছে সেখান থেকেই সুন্নাত বিদায় নিয়েছে। আমরা বিদ‘আত করব না বরং সুন্নাতেরই অনুসরণ করব। নবী (অনাহাই) সেটাই আমাদের বলে গেছেন। আওফ (রা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তি আমার একটি সুন্নাহকে জীবিত করল এবং মানুষ এর উপর আমল করল, সে ব্যক্তি ঐরূপ সাওয়াব পাবে, যেরূপ সাওয়াব আমলকারীগণ পায়, তার পুরস্কার থেকে কিছুই কমানো হবে না। আর যে ব্যক্তি কোনো বিদ’আত চালু করল, অতঃপর লোকেরা এর উপর আমল করল, সে ব্যক্তির ঐরূপ পাপ হবে, যেরূপ পাপ আমলকারীর হয় । এ ক্ষেত্রে আমলকারীর পাপ থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না। (ইবনু মাজাহ : ২০৯, তিরমিযী : ২৬৭৭) ।
মহান আল্লাহ বলেছেন-হে ঈমানদারগণ! আল্লাহর আনুগত্য কর ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং নিজেদের আমলকে নষ্ট করে দিও না। সুরা মুহাম্মদ ৪৭ : ৩৩।
এ আয়াতের নির্দেশনা অনুযায়ী বুঝা যায় যে, আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ ও তাঁর রাসূলের শিখানো নিয়মানুযায়ী। শিরক ও বিদআত করা যাবে না।
এ বইটিতে সংক্ষেপে বিদ’আতের পরিচয়, সমাজে প্রচলিত বিদ’আত ও কুসংস্কার নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি মুসলিম ভাই-বোন এ সম্পর্কে জানতে পারবেন এবং নিজেদের ঈমান ও আমলকে হেফাজত করতে পারবেন ইন- শা-আল্লাহ। মহান রবের নিকট ফরিয়াদ করছি, তিনি যেন আমার এ ক্ষুদ্র প্রয়াস কবুল করে মানুষকে শিরক ও বিদ’আত থেকে রক্ষা করেন।
Original price was: 220৳ .150৳ Current price is: 150৳ .
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
বিদ'আতী আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়
















ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।
আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!