
ছানাউল্লাহ অমৃতসরী
মাওলানা ছানাউল্লাহ অমৃতসরী ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম, ধর্মতাত্ত্বিক ও কিংবদন্তীতুল্য মুনাযির। ভণ্ডনবী মির্যা গােলাম আহমাদ কাদিয়ানীর সাথে বাহাছ-
মুনাযারা ও মুবাহালা করে তিনি ‘শেরে পাঞ্জাব’ (পাঞ্জাবের সিংহ) ও ফাতিহে কাদিয়ান’ (কাদিয়ান বিজয়ী) উপাধিতে ভূষিত হন। আহলেহাদীছ আন্দোলনের প্রাণপুরুষ, ‘অল ইণ্ডিয়া আহলেহাদীছ কনফারেন্স’-এর আমৃত্যু সেক্রেটারী এই মর্দে মুজাহিদ তরুণ বয়স থেকে শুরু করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক হামলা মােকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করেন। এজন্যই বলা হয়, রাত্রির গভীর অন্ধকারে ইসলামের বিরুদ্ধে কোন ফিরক্বার আবির্ভাব ঘটলে প্রত্যুষে তিনি তার জবাব দেয়ার জন্য প্রস্তুত হয়ে যেতেন। মুসলিম উম্মাহর এই দরদী খাদেমের জীবনী আমাদের অবশ্য পাঠ্য।
একই বিষয়ে আরও দেখুন...
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
ছানাউল্লাহ অমৃতসরী
| 5 star | 0% | |
| 4 star | 0% | |
| 3 star | 0% | |
| 2 star | 0% | |
| 1 star | 0% |
Sorry, no reviews match your current selections

















