
ইলম ও আমলের সেতুবন্ধন
আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে তথ্যের জোয়ারে পৃথিবী আলোকিত হ’লেও আমলের অভাবে আমাদের হৃদয়গুলো যেন ক্রমশ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আমাদের হাতের মুঠোয় আজ তথ্যের মহাসমুদ্র, আলমারিতে কিতাবের স্তূপ আর ইন্টারনেটে বিদগ্ধ আলেমদের উপদেশের ছড়াছড়ি। অথচ ব্যক্তিজীবনে তার প্রতিফলন নেই বললেই চলে। এই ‘জানা’ আর ‘মানা’র মাঝখানে যে বিস্তর ব্যবধান তৈরী হয়েছে, তা আমাদের আত্মমর্যাদা ও আধ্যাত্মিক শক্তিকে ঘুণপোকার মত নিঃশেষ করে দিচ্ছে। ফলে জ্ঞানের প্রদীপ হাতে নিয়েও আমরা আজ দিশেহারা পথিকের মত দিকভ্রান্ত।
‘ইলম ও আমলের সেতুবন্ধন জানা থেকে মানার সফর’ বইটি ঠিক এই নীরব সংকট থেকে উত্তরণের এক অনন্য আলোকবর্তিকা। এটি কেবল তাত্ত্বিক আলোচনার কোন কিতাব নয়; বরং আধুনিক জীবনের প্রতিটি বাঁকে ইলম ও আমলের সমন্বয় সাধনের এক বাস্তবমুখী পথনির্দেশিকা। যাপিত জীবনে ইলম ও আমলের সমন্বয় সাধনের গুরুত্ব এবং এই দুয়ের সমন্বয়হীনতার পরিণতি পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আয়নায় জীবন্ত করে ফুটিয়ে তোলা হয়েছে।
বইটির প্রতিটি পাতায় আপনি খুঁজে পাবেন কীভাবে নিয়তকে পরিশুদ্ধ করে অর্জিত জ্ঞানকে কর্মের সঞ্জীবনী শক্তিতে রূপান্তর করা যায়। বইটি শেখাবে কীভাবে ছোট-বড় পাপ থেকে বেঁচে থেকে অন্তরে তাক্বওয়ার নূর জ্বালানো যায় এবং সালাফে ছালেহীনের মত পাহাড়সম আমলের অধিকারী হওয়ার পথে এগিয়ে যাওয়া যায়। যান্ত্রিক জ্ঞানচর্চার মোহ ত্যাগ করে রূহের খোরাক জোগাতে এবং মহান রবের সাথে নিবিড় সম্পর্ক গড়তে বইটি আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ হ’তে পারে। পরকালীন মুক্তির পাথেয় সঞ্চয়ে এই বই হ’তে পারে আপনার নিত্যদিনের নির্ভরযোগ্য সহযাত্রী।
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
ইলম ও আমলের সেতুবন্ধন












ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।
আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!