
গল্পের তুলিতে ইতিহাস
ইতিহাস কেবল ধূসর অতীতের সাল-তারিখ, যুদ্ধ-বিগ্রহ কিংবা প্রাণহীন বর্ণনার নাম নয়; ইতিহাস হলো যুগান্তরের জীবন্ত আয়না। অতীত মানুষের হাসি-কান্না, উত্থান-পতন, সততা আর বিশ্বাসঘাতকতার যে বাস্তব চিত্র ইতিহাসের পাতায় লুকিয়ে থাকে, তা যেকোনো রূপকথার চেয়েও রোমাঞ্চকর। আর সেই ইতিহাস যখন গল্পের তুলিতে রঙিন হয়ে আমাদের সামনে আসে, তখন তা হয়ে ওঠে আরও আকর্ষণীয়, আরও হৃদয়গ্রাহী। বিশ্বনন্দিত আরবি কথাশিল্পী, প্রখ্যাত স্কলার ও শাইখ আলী তানতাওয়ী আল-মিসরী ✍ -এর অসামান্য সৃষ্টি “হিকায়াত মিনাত-তারিখ” এমনই এক কালজয়ী গ্রন্থ। এই বইটিতে তিনি ইসলামের সোনালি ইতিহাসের পাতা থেকে এমন সব বাস্তব ঘটনা তুলে এনেছেন, যা পড়লে মনে হবে বুঝি কোনো নিপুণ জাদুকর গল্পের ছলে আমাদের অতীত ভ্রমণে নিয়ে গেছেন। এখানে শুষ্ক ইতিহাস পেয়েছে সাহিত্যের সুমিষ্ট রস।
Original price was: 200৳ .140৳ Current price is: 140৳ .
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
গল্পের তুলিতে ইতিহাস












ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।
আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!