দাড়ি বিধান ও মাসায়েল

দাড়ি বিধান ও মাসায়েল

পৃষ্ঠা : ৬৪, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

দাড়ি!!! এখনও বিবাহ করিনি, বিবাহ করলে দাড়ি রেখে দেব। আরে ভাই, আমি তো কেবল যুবক! আরেকটু বয়স হলে দাড়ি রাখা যাবে। এসবই খোঁড়া ও মূর্খতাপূর্ণ এবং শয়তানী ওয়াসওয়াসামূলক কথা ব্যতীত আর কিছুই নয়। আল্লাহ তা‘আলা নিজে যেমন সুন্দর তেমনি তাঁর বান্দার সুন্দর অবস্থাকে ভালবাসেন। তাই-ই যদি হয়ে থাকে তবে এটা বলা অনুচিত হবে না যে, প্রত্যেক বস্তু বা সৃষ্টিকে তার নিজ নিজ অবস্থানে সুন্দর করে সৃষ্টি করেছেন। কেউ যদি আল্লাহর সৃজিত প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কোনরূপ পরিবর্তন, পরিবর্ধন করে তবে তাতে তার সৌন্দর্য বৃদ্ধি না হয়ে বরং সৌন্দর্যহানি ঘটে, এটাই স্বাভাবিক। আল্লাহ তা‘আলার প্রতিটি সৃষ্টির ক্ষেত্রেই তা প্রযোজ্য। মহান আল্লাহ প্রতিটি বস্তুর প্রাকৃতিক চেহারার মধ্যে কিছু হিকমত রেখেছেন, যার ব্যতিক্রম করা হলে আল্লাহ তা‘আলার সেই বস্তুর উক্ত হিকমত আর থাকে না। তবে হ্যাঁ, পরিবর্তন ও পরিবর্ধনের অনুমতি দিয়েছেন এমন বিষয় এ হতে স্বতন্ত্র। আলোচ্য দাড়ি ও গোঁফ উভয়ের ক্ষেত্রেও এ কথা যথারীতি প্রযোজ্য। মহা বিজ্ঞানময় আল্লাহ তা‘আলা মানবজাতির পুরুষদের চেহারায় দাড়ি ও গোঁফ দিয়েছেন এবং তাঁর প্রেরিত দূত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মাধ্যমে বর্ণনা করেছেন যে, এ দু’টি বিষয়ের বিধান কী হবে। অর্থাৎ দাড়ি পূর্ণমাত্রায় ছেড়ে দেওয়া ও লম্বা রাখা এবং গোঁফ কেটে ছোট রাখার বিধান দিয়েছেন। অতএব বুঝতে হবে, নিশ্চয়ই এতেই প্রকৃত সৌন্দর্য ও হিকমত নিহিত। এ এলাহী নীতির বিপরীত করে দাড়িতে হস্তক্ষেপ করে কাট-ছাঁট করা বা কামিয়ে ফেলা মানেই আল্লাহর সৃজিত সর্বোত্তম আকৃতি ও সৌন্দর্যকে বিকৃত করা এবং সৌন্দর্যের নামে মূলত আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানি করত প্রকাশ্য পাপে লিপ্ত হওয়া। আল্লাহ আমাদের এহেন গর্হিত পাপ হতে হেফাযত করুন, আমীন।

আরও পড়ুন...

Original price was: 80৳ .Current price is: 51৳ .

You Save - 29৳ 
( 36% )

একই বিষয়ে আরও দেখুন...

1000241355.jpg

ছহীহ হাদীছের কষ্টি পাথরে ঈদের তাকবীর

Original price was: 60৳ .Current price is: 57৳ .

বিনা ফাতিহায় জানাযা

বিনা ফাতিহায় জানাযা

Original price was: 40৳ .Current price is: 26৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
দাড়ি বিধান ও মাসায়েল দাড়ি বিধান ও মাসায়েল
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
একই বিষয়ে আরও দেখুন...
ছাহাবায়ে কেরামের প্রতি আমাদের কর্তব্য.webp

ছাহাবায়ে কেরামের প্রতি আমাদের কর্তব্য

Original price was: 20৳ .Current price is: 19৳ .

শবে-বরাত সমাধান

শবে-বরাত সমাধান

Original price was: 40৳ .Current price is: 28৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?