Colo quraner golpo shuni

চলো শুনি কুরআনের গল্প

পৃষ্ঠা : ২৪০, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

আপনি হয়তো জীবনে অনেক গল্প পড়েছেন কিংবা শুনেছেন। যেগুলোর কোনোটি হয়তো ছিল কাল্পনিক আবার কোনোটি বাস্তবিক। কোনোটি সত্য, কোনোটি মিথ্যা। কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে, সর্বাধিক বিশুদ্ধ গল্প কোনগুলো? যেখানে মিথ্যার লেশ মাত্র নেই।

একটু থামুন! ভাবুন! আপনি ঠিকই ধরেছেন। কুরআনের গল্প। যে গল্পের বর্ণনাকারী স্বয়ং মহান আল্লাহ।

“চলো শুনি কুরআনের গল্প” সিরিজে আপনি পড়তে যাচ্ছেন এমন সব কাহিনী, যেগুলো কেবল গল্পই নয়, বরং এমন স্বচ্ছ আয়না, যেখানে আমরা আমাদের জীবনকে চিনতে শিখি। প্রতিটি গল্পে আমরা খুঁজে পাই এক একটি সোনালী প্রদীপ। যে প্রদীপ জীবনকে আলোকিত করে। সত্যকে পরিস্ফুটিত করে। ন্যায়- অন্যায়ের মাঝে সীমারেখা টানে।

ভাবুন—রাতের আকাশ। সেখানে অগণিত তারা জ্বলজ্বল করছে। কোনোটি উজ্জ্বল, কোনোটি ম্লান; আবার কোনোটি দূরে কোথাও ঝিকঝিক করছে। ঠিক সেরকমই কুরআনের গল্পগুলো।

সব গল্পই আলো ছড়ায়। কিন্তু আলো ছড়ানোর ধরন একেক রকম। কোনো গল্প সাহস দেয়। কোনটা ধৈর্য শিখায়। কোনোটা কৃতজ্ঞ হতে বলে, আবার কোনোটা সতর্ক করে দেয় ভুল পথে চলা থেকে।

এই সিরিজের প্রতিটি গল্পই আমাদের জীবনের আকাশে এক একটি উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে শিশু-কিশোররা যখন বড় হয়ে জীবনের কঠিন পথে দাঁড়াবে তখন এই নক্ষত্রগুলো তাদের পথ দেখাবে। যেভাবে আকাশের নক্ষত্র নাবিককে দিক নির্দেশ করে।

প্রতিটি গল্পের সাথে যুক্ত হয়েছে আকর্ষণীয় ও অর্থবহ চিত্রাবলি, যা শিশু-কিশোরদের মনোযোগ ধরে রাখতে বিশেষ সহায়ক হবে এবং পড়াকে করে তুলবে আরো প্রাণবন্ত ও উপভোগ্য। শুধু শিশু-কিশোরই নয়, বড়রাও এখান থেকে পেতে পারেন গভীর চিন্তার খোরাক ও আত্মশুদ্ধির প্রেরণা।

আপনার এবং আপনার সন্তানের জন্য এমন একটি বই বেছে নেওয়া মানে, হৃদয় ও বিবেককে আলোকিত করা। ইসলামী জ্ঞানের প্রতি আরেকটু অগ্রসর হওয়া। অজানা জ্ঞানের পথে আরেকধাপ এগিয়ে যাওয়া। যে পথের শেষ প্রান্তেই অপেক্ষা করছে মাঞ্জিলে মাকসাদ। তাই এখনই শুরু হোক সে রাহে পথচলা…।

এই অনন্য সিরিজটি পাঠ করে এর বিষয়বস্তু, উপস্থাপনা ও শিক্ষামূল্য সম্পর্কে মূল্যবান অভিমত প্রদান করেছেন দেশের খ্যাতনামা উলামা ও গবেষকবৃন্দ—

বইয়ের প্রতি পাতায় গল্প আঙ্গিকে ইলাস্ট্রেশন করা।

ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী,
ড. হারুনুর রশিদ ত্রিশালী মাদানী,
ড. আব্দুল মুমিন মাদানী
এবং শাইখ মুফতি মোঃ আব্দুর রউফ মাদানী। (হাফিজাহুমুল্লহ)
তাঁদের সুচিন্তিত মতামত ও দিকনির্দেশনা এই সিরিজের গ্রহণযোগ্যতা ও মানকে আরও সুদৃঢ় করেছে, আলহামদুলিল্লাহ।

সিরিজটির মূল বৈশিষ্ট্য:
* প্রতি পৃষ্ঠায় আকর্ষণীয় ও অর্থবহ ইলাস্ট্রেশন
* সহজ, প্রাঞ্জল ও শিশু-বান্ধব ভাষা
* কুরআনের ঘটনাভিত্তিক বিশুদ্ধ কাহিনি
* প্রতি গল্প শেষে, গল্প থেকে শিক্ষা
* নবী ও রাসূলগণের জীবনী থেকে নৈতিকতা, ধৈর্য, সাহস ও কৃতজ্ঞতার শিক্ষা
* পরিবারে একসাথে পড়ার উপযোগী
* শিশু-কিশোরদের ইসলামী জ্ঞানে আগ্রহী করে তুলতে সহায়ক
* উপহার দেওয়ার জন্য চমৎকার একটি সেট

আরও পড়ুন...

Original price was: 2250৳ .Current price is: 900৳ .

You Save - 1350৳ 
( 60% )
সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
চলো শুনি কুরআনের গল্প চলো শুনি কুরআনের গল্প
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
একই বিষয়ে আরও দেখুন...
ছোটদের বিশ্বনবী মুহাম্মদ (ﷺ)

ছোটদের বিশ্বনবী মুহাম্মদ (ﷺ)

Original price was: 123৳ .Current price is: 86৳ .

সোনামণিদের আরবী ক্বায়েদা শিক্ষা.webp

সোনামণিদের আরবী ক্বায়েদা শিক্ষা

Original price was: 45৳ .Current price is: 43৳ .

সোনামণিদের ছহীহ আক্বীদা শিক্ষা.webp

সোনামণিদের ছহীহ আক্বীদা শিক্ষা

Original price was: 80৳ .Current price is: 76৳ .

সোনামণিদের ছহীহ ছালাত শিক্ষা.webp

সোনামণিদের ছহীহ ছালাত শিক্ষা

Original price was: 50৳ .Current price is: 48৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই
1 / ?