
তাইবাহ একাডেমি
“বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রসারে”—স্লোগানকে ধারণ করে তাইবাহ পাবলিশার্স ২০২৪ খ্রিষ্টাব্দে যাত্রা শুরু করে। এটি বিশুদ্ধ জ্ঞানের নির্ভরযোগ্য একটি মননশীল ও চিন্তাশীল প্রকাশনা প্রতিষ্ঠান। বিশুদ্ধ দলীলভিত্তিক ইসলামের শাশ্বত বানী ও আধুনিক দুনিয়ার প্রয়োজনীয় উপকারী জ্ঞান—এই দুইয়ের সমন্বয় সাধনে এবং তা সহজবোধ্য ও প্রাঞ্জল ভাষায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাইবাহ পাবলিশার্স প্রতিশ্রুতিবদ্ধ। ইতিপূর্বে তাইবাহ একাডেমির বেশ কিছু বই তাইবাহ পাবলিশার্স পরিবেশন করেছে, যা পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে। তন্মধ্যে রয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদা, ফিকহুস সালাত, ফিকহুয যাকাত, ফিকহুল হজ্জ ওয়াল ‘উমরাহ, ফিকহুল মু‘আমালাত আল-মালিয়্যাহ, মুমিনের পারিবারিক জীবন, তাহফীয মুসহাফ, তা‘লীমুল কুরআন কায়দা, প্রশ্নোত্তরে ফিকহুস সাওম ইত্যাদি। তাইবাহ পাবলিশার্স আরো যে বিষয়গুলোর ওপর বই প্রকাশের কাজ হাতে নিয়েছে সেগুলো হলো, ইসলামের ব্যবহারিক জীবন, ইসলামী অর্থনীতি, শিশুদের উপযোগী বই, অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী হাফিযাহুল্লাহ-এর নির্বাচিত প্রবন্ধ, প্রশ্নোত্তর সেশন, জুমু‘আর খুতবাহ, বিভিন্ন আত্মগঠনমূলক রচনা, সামাজিক সচেতনতা মূলক ইসলামিক গাইডলাইন, আন্তর্জাতিক ফিকহ কাউন্সিলের রেজুলেশন, নারীদের জন্য বিশেষ কিছু বই, আল-কুরআনুল কারীম ও হাদীসের তরজমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা, আদব, ইতিহাস, সমাজ, সমকালীন চ্যালেঞ্জ এবং জীবনঘনিষ্ঠ দুনিয়াবী বিষয় ইত্যাদি। প্রখ্যাত গবেষক ও আলেমদের লেখা বইগুলো শিক্ষক, ছাত্র ও সাধারণ পাঠকদের জন্য উপযোগী করে সাজিয়ে উপস্থাপন করার জন্য তাইবাহ পাবলিশার্স-এর গবেষণা বিভাগ নিরন্তর কাজ করে যাচ্ছে, আল-হামদু লিল্লাহ।
19 টি বই আছে
Original price was: 400৳ .260৳ Current price is: 260৳ .
Original price was: 140৳ .105৳ Current price is: 105৳ .
Original price was: 600৳ .450৳ Current price is: 450৳ .
Original price was: 600৳ .450৳ Current price is: 450৳ .
Original price was: 80৳ .50৳ Current price is: 50৳ .
Original price was: 80৳ .60৳ Current price is: 60৳ .
Original price was: 250৳ .190৳ Current price is: 190৳ .
Original price was: 320৳ .256৳ Current price is: 256৳ .
Original price was: 160৳ .128৳ Current price is: 128৳ .
Original price was: 150৳ .145৳ Current price is: 145৳ .
Original price was: 500৳ .400৳ Current price is: 400৳ .
Original price was: 250৳ .200৳ Current price is: 200৳ .
Original price was: 370৳ .350৳ Current price is: 350৳ .
Original price was: 220৳ .175৳ Current price is: 175৳ .
Original price was: 160৳ .125৳ Current price is: 125৳ .
Original price was: 350৳ .280৳ Current price is: 280৳ .



















