Opens in a new tab
Main avatar

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মহকুমার ধনুসারা গ্রামে মজুমদারদের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ সিদ্দিকুর রহমান স্থানীয় ধনুসারা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তিনি একজন বাংলাদেশী সালাফী ইসলামী পণ্ডিত, মিডিয়া ব্যক্তিত্ব, অধ্যাপক, লেখক, দাঈ ও ইসলামী বক্তা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একজন অধ্যাপক। তিনি এনটিভি, পিস টিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ইসলামি অনুষ্ঠানে, ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এবং নানা ওয়াজ মাহফিলে আলোচনা করে থাকেন। এছাড়াও তিনি পত্র-পত্রিকায় লেখালিখি করে থাকেন। তার লিখিত বাংলা ভাষায় কুরআনের অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির যা তাফসীরে যাকারিয়া নামে পরিচিত, তা সৌদি আরবের সরকারি প্রকাশনালয় কিং ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত হয়েছে। তার হিন্দুসিয়াত ওয়া তাসুর ও শিরক ফিল কাদিম ওয়াল হাদিস বই দুটি আরব বিশ্বে অত্যন্ত সমাদৃত ও জনপ্রিয়। পাশাপাশি তার একাধিক বই বাংলাদেশের সরকারি উচ্চশিক্ষা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে।

99 টি বই আছে

30% ছাড়
বাতায়ন

বাতায়ন

Original price was: 284৳ .Current price is: 199৳ .