
প্রিটি সাইডস টুগেদার
সেলাই শিক্ষা সম্পর্কে চিন্তা করলে মনে ভয় বা জটিলতার একটা ধারণা জন্মায়। কিন্তু বাস্তবে সেলাই একটি সহজ ও আনন্দদায়ক দক্ষতা। যে কোনো কিছু শেখার মতোই সেলাই শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন আন্তরিকতা, ধৈর্য ও অধ্যাবসায়। এই বইটি লেখিকা সামান্থা সাবেরিনের বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা—একজন সেলাই শিক্ষার্থী ও প্রশিক্ষকের দৃষ্টিকোণ থেকে।
বইটিতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সেলাইয়ের মৌলিক ধারণাগুলো সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে যারা সেলাই শিখতে আগ্রহী কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য এটি একটি পথনির্দেশক। এতে রয়েছে বাস্তব উদাহরণ,সচিত্র ও সহজ ভাষায় ব্যাখ্যা, এবং সেলাইকে আনন্দদায়ক করে তোলার উপায়।
লেখিকা তার নিজের শেখার যাত্রা, শিক্ষকতার অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা ও কৌশল শেয়ার করেছেন, যা পাঠকদের অনুপ্রাণিত করবে।
সেলাই শেখার প্রতি আগ্রহ তৈরি করতে এবং শেখার পথে আত্মবিশ্বাস বাড়াতে এই বইটি হবে একজন শিক্ষার্থী বা প্রশিক্ষকের জন্য একটি নির্ভরযোগ্য সঙ্গী।
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
প্রিটি সাইডস টুগেদার


![উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহা [জীবন ও কর্ম]](https://i0.wp.com/sunnahbookshop.com/wp-content/uploads/2025/02/ummul-muminin-aisha-radiallahuanha-jibon-o-kormo.webp?fit=1242%2C1920&ssl=1)






ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।
আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!