
ডঃ মুহাম্মদ মুজীবুর রহমান রাহিমাহুল্লাহ
প্রফেসর ড. মুহাম্মাদ মুজীবুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগ এর প্রাক্তন অধ্যাপক ও সভাপতি ছিলেন। এবং একই সাথে তিনি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের একজন সদস্যও ছিলেন। তার পরে তিনি তার জীবনের বড় একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্রে কাটান। সেখানে তিনি ইসলামিক এডুকেশন সেন্টার, নিউ ইয়র্ক এ পরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশেই অবস্থান করছেন।
১৯৫০ এর দশকে তাফসীর ইবনে কাসীর পূর্ণাঙ্গভাবে উর্দুতে ভাষান্তরিত হয়ে প্রকাশিত হয়েছিল। এই উর্দু অনুবাদের গুরু দায়িত্বটি নিষ্ঠার সাথে পালন করেছিলেন ড. মুজীবুর রহমানের শশুর মাওলানা মুহাম্মাদ সাহেব জুনাগড়ী রাহিমাহুল্লাহ। মাওলানা মুহাম্মাদ সাহেব জুনাগড়ী উপমহাদেশের অপ্রতিদ্বন্দ্বী আলেম, প্রখ্যাত ভাষাবিদ ও বিদগ্ধ মনিষী ছিলেন। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এটি পাক ভারতের উর্দু ভাষাভাষীদের ঘরে ঘরে অতি ব্যাপকভাবে প্রচারিত ও পঠিত হয়ে আসছে।
ড. মুহাম্মাদ মুজীবুর রহমান এই উর্দু অনুবাদ থেকে বাংলায় তাফসীর ইবনে কাসীর অনুবাদ করেন যেটি ১৯৮৬ সালে সর্বপ্রথম প্রকাশিত হয়। এই অনুবাদটি আমাদের বাংলা ভাষার সাহীহ আকীদাহর অনুসারীদের মধ্যে বেশ সমাদৃত ও সুপরিচিত। এই তাফসীর ইবনে কাসীরের অনুবাদ থেকে কুরআনের ‘তরজমা অংশটুকু’ একত্রিত করে ২০০১ সালে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ‘দারুসসালাম’ একটি পৃথক কুরআনের অনুবাদ প্রকাশ করেন ‘বাংলা তাফসীর কুরআনুল কারীম’ নামে।
12 টি বই আছে
Original price was: 1000৳ .650৳ Current price is: 650৳ .
Original price was: 100৳ .65৳ Current price is: 65৳ .
Original price was: 320৳ .240৳ Current price is: 240৳ .
Original price was: 580৳ .435৳ Current price is: 435৳ .
Original price was: 650৳ .485৳ Current price is: 485৳ .
Original price was: 670৳ .500৳ Current price is: 500৳ .
Original price was: 400৳ .300৳ Current price is: 300৳ .
Original price was: 550৳ .410৳ Current price is: 410৳ .
Original price was: 700৳ .525৳ Current price is: 525৳ .
Original price was: 700৳ .525৳ Current price is: 525৳ .
Original price was: 580৳ .435৳ Current price is: 435৳ .
Original price was: 5160৳ .3750৳ Current price is: 3750৳ .











