Opens in a new tab
Main avatar

শায়খ সুলাইমান আর রুহাইলী

শায়খ ড. সুলাইমান আর-রুহায়লী হলেন সৌদি আরবের একজন প্রখ্যাত সালাফী ইসলামি পণ্ডিত ও গবেষক এবং মদীনার ঐতিহাসিক মসজিদে কুবার প্রধান ইমাম ও খতীব। তিনি শৈশবেই পবিত্র কুরআন হিফয করেন এবং পরবর্তীতে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ‘উছূলে ফিকহ’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি শায়খ বিন বায, শায়খ ইবনে উছাইমীন এবং শায়খ আলবানীর মতো সমসাময়িক যুগের শ্রেষ্ঠ ইসলামি স্কলারদের কাছ থেকে সরাসরি ইলম বা জ্ঞান লাভ করেছেন। বর্তমানে তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরী‘আহ অনুষদের একজন সম্মানিত অধ্যাপক হিসেবে কাজ করছেন এবং একই সাথে মসজিদে নববীতেও নিয়মিত ইসলামি দরস বা লেকচার দিয়ে যাচ্ছেন। সহজ-সরল ভাষায় সঠিক ইসলামি আক্বীদা, ফিকহ এবং সমসাময়িক পারিবারিক ও সামাজিক সমস্যার চমৎকার সমাধানের জন্য তিনি বিশ্বব্যাপী মুসলিমদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

8 টি বই আছে