সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর

সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর

পৃষ্ঠা : ১১২, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

“সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর” বইয়ের সংক্ষিপ্ত কথা:
হাদীসের আলোকে কোনো বিষয় আলোচনার পূর্বে “হাদীসের সনদ বিচার” বা হাদীসের বিশুদ্ধতা নিরূপণে মুহাদ্দিসগণের পদ্ধতি ও মাপকাঠি সম্পর্কে জানা প্রয়োজন। এজন্য প্রথম পর্বে হাদীসের সনদ বিচার বিষয়ে আলোচনা করেছি। আমাদের দেশে বাংলা ভাষায় হাদীসের সহীহ-যয়ীফ বিচার বিষয়ক কোনো তাত্ত্বিক আলোচনা পড়ার সুযোগ আমার হয় নি। ফলে এ বিষয়ক অগণিত আরবী পরিভাষার বাংলা প্রতিশব্দ ব্যবহারের ক্ষেত্রে কারো সহযোগিতা গ্রহণ করতে পারি নি। এ সকল ক্ষেত্রে বাংলা পরিভাষা ব্যবহার করতে আমাকে বারবার হোঁচট খেতে হয়েছে। যথাসাধ্য চেষ্টা করেছি যে, শুধু আলিমগণই নন, সাধারণ শিক্ষিত পাঠকগণও যাতে বইটি পড়ে মোটামুটি উপকৃত হতে পারেন। আমার জানা মতে, বাংলা ভাষায় “ফিকহুস সুন্নাহ” বা হাদীস ভিত্তিক ফিকহ ও “আল-ফিকহুল মুকারান” বা “তুলনামূলক ফিকহ” বিষয়ক গ্রন্থাদি নেই বললেই চলে। এছাড়া “আল-জারহু ওয়াত তা’দীল” বা হাদীস বর্ণনাকারীগণের বিধান ও “দিরাসাতুল আসানীদ” বা ‘হাদীসের সনদ বিচার’ বিষয়ক গ্রন্থাদিও বাংলা ভাষায় দুষ্প্রাপ্য বা অনুপস্থিত। আশা করি এ পুস্তিকাটি দ্বারা সাধারণ পাঠক ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে “ইসলামী শিক্ষা” বিষয়ক বিভাগগুলোতে স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীগণ উপকৃত হবেন।…..বিস্তারিত জানতে বইটি পড়ুন

আরও পড়ুন...

Original price was: 80৳ .Current price is: 54৳ .

You Save - 26৳ 
( 33% )
সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?