
তাহক্বীক সুনান আন নাসায়ী (৩ খন্ডের সেট)
কুতুবুস সিত্তাহ হাদীস গ্রন্থসমূহের মধ্যে সুনানু নাসাঈ অন্যতম। ইমাম আবু আবদির রহমান আহমদ ইবনে শােয়াইব আন্-নাসাঈ (র) (৮৩০-৯১৫ খ্রীস্টাব্দ) এই হাদীস গ্রন্থটি সংকলন করেন। মহানবী (সা:) এর বিশুদ্ধ হাদীসসমূহ সংকলনের উদ্দেশ্যে তিনি আরব দেশসমূহের অনেক অঞ্চল সফর করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফলশ্রুতিতে এই গ্রন্থটি সংকলিত হয়।
আল-কুরআন হচ্ছে মানব জাতির হেদায়েত ও পথ-নির্দেশনা, আর হাদীস ও সুন্নাহ হচ্ছে কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। এজন্য ইসলামী জীবন-বিধানে। কুরআনের পরই হাদীস ও সুন্নাহ স্থান। বিদায় হজ্জের ভাষণে রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদাত্তকণ্ঠে আহ্বান জানিয়েছেন, “আমি তােমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তােমরা এ দুটো আকড়ে থাকবে ততদিন কখনও পথভ্রষ্ট হবে না। এ দুটো জিনিস হচ্ছে কুরআন ও সুন্নাহ ।” প্রকৃতপক্ষে হাদীস বাদ দিয়ে কুরআনের মর্মার্থ হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। কারণ পবিত্র কুরআন হলাে সংক্ষিপ্ত , ইংগিতধর্মী ও ব্যঞ্জনাময় আসমানী কিতাব। হাদীস হলাে পবিত্র কুরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ।
Original price was: 3250৳ .1950৳ Current price is: 1950৳ .
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
তাহক্বীক সুনান আন নাসায়ী (৩ খন্ডের সেট)













ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।
আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!