Shaih at targib ot tarhib 3rd

সহীহ আত-তারগীব ওয়াত তারহীব ৩য় খণ্ড

পৃষ্ঠা : ৭০৪, কভার : হার্ড কভার, ভাষা : বাংলা

অত্র কিতাবে শরী‘আতের বিভিন্ন ক্ষেত্রে ترغيب (তারগীব) বা সহীহ আমলের প্রতি উদ্বুদ্ধকারী ও ترهيب (তারহীব) বা হারাম-নিষিদ্ধ কাজে ভীতি প্রদর্শনকারী হাদীস বর্ণিত হয়েছে। কিতাবটির মূল সংকলক আল্লামা মুনযিরী রহি. (৫৮১-৬৫৬ হি.) হাদীসের প্রসিদ্ধ ৬ টি কিতাবসহ অন্যান্য হাদীস গ্রন্থে বর্ণিত এ সংক্রান্ত প্রায় সবগুলো হাদীস একত্রিত করেছেন। কিন্তু তিনি হাদীস বর্ণনার ক্ষেত্রে সহীহ না যঈফ, হাদীসের সনদে বা মতনে কোন দোষ আছে কিনা কিছুই উল্লেখ করেন নি। তবে তিনি হাদীস বর্ণনায় দুইটি পদ্ধতি অবলম্বন করেছেন। যথা- (১) যে হাদীসগুলো সহীহ হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন সেগুলো (عن) শব্দ দ্বারা বর্ণনা শুরু করেছেন। (২) যে হাদীসগুলো দুর্বল হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন সেগুলো (روى) শব্দ দ্বারা বর্ণনা শুরু করেছেন। এ পদ্ধতি সহীহ-যঈফ নির্ণয়ে সুস্পষ্ট নয়। বিধায় পাঠক সমাজ হাদীস গ্রহণে দিশেহারা হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। অথচ সহীহ-যঈফ বিষয়টি উল্লেখ করা অনেক জরুরী ছিল। কেননা, বর্তমান যুগে অজ্ঞতা অনেক বেশি, সাধারণ পাঠক হাদীসের সহীহ-যঈফ পার্থক্য বুঝে না। অথচ অধিকাংশ মুহাদ্দিসদের মতে যঈফ হাদীস দ্বারা শরী‘আতের কোন বিষয়ে আমল করা যায় না। যেমন ইবনুল আরাবী রহি. বলেন “যঈফ হাদীস দ্বারা কোন ক্ষেত্রেই আমল করা যায় না।” ইমাম মুসলিম রহি. তাঁর রচিত সহীহ মুসলিমের ভূমিকায় বলেন, “মানুষের উপর আবশ্যক ছিল যঈফ ও মুনকার হাদীসের বর্ণনাসমূহ পরিত্যাগ করা এবং শুধুমাত্র প্রসিদ্ধ সহীহ হাদীসসমূহ গ্রহণ করা। কেননা, যঈফ-মুনকার হাদীসগুলো সাধারণ সমাজে ছড়ানোর কারণে মানুষ আমলের ক্ষেত্রে দ্বিধা-দ্বন্দের মধ্যে পড়ে যায়। যেহেতু তারা হাদীসের দোষ ত্রুটি সম্পর্কে অবগত নয়।” এছাড়াও যঈফ হাদীসের প্রতি আমল করা থেকে দূরে থাকার জন্য বহু বিজ্ঞ মুহাক্কিক্ব উলামা সতর্ক করেছেন।

এ বিষয়টির গুরুত্ব বিবেচনায় আল্লামা আলবানী রহি. দীর্ঘদিন গবেষণা করে সহীহ ও যঈফ পৃথক করনার্থে আল্লামা মুনযিরী রহি. এর ‘তারগীব ও তারহীব’ কিতাবটিকে নতুন করে ৩টি সহীহ ও ২টি যঈফ খণ্ডে সংকলন করেন। যার কার্য ১৩৯৬ হিজরীতে সমাপ্ত করেন। আর তাহক্বীক্ব যুক্ত করার ক্ষেত্রে তিনি শুধু হাদীসের হুকুম সহীহ, হাসান ইত্যাদি বলেছেন। বিস্তারিত কারণ তাঁর সংকলিত সিলসিলাহ্ সহীহাহ্, সিলসিলাহ্ যঈফাহ্, সহীহ আল জামে‘ আস-সগীর এবং যঈফ আল জামে‘ আস-সগীর কিতাবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন...

Original price was: 825৳ .Current price is: 660৳ .

You Save - 165৳ 
( 20% )

একই বিষয়ে আরও দেখুন...

তাহকীক সুনান ইবনু মাজাহ (৩য় খন্ড)

তাহকীক সুনান ইবনু মাজাহ (৩য় খন্ড)

Original price was: 1080৳ .Current price is: 648৳ .

তাহকীক সুনানু ইবনু মাজাহ (প্রথম খন্ড)

তাহকীক সুনান ইবনু মাজাহ (প্রথম খন্ড)

Original price was: 1040৳ .Current price is: 624৳ .

তাহক্বীক বুলগুল মারাম

তাহক্বীক বুলগুল মারাম

Original price was: 760৳ .Current price is: 456৳ .

তাহক্বীক রিয়াযুস স্বা লিহীন

তাহক্বীক রিয়াযুস স্বা লিহীন

Original price was: 1030৳ .Current price is: 620৳ .

সহীহুল বুখারী (৬ষ্ট খন্ড)

সহীহুল বুখারী (৬ষ্ট খন্ড)

Original price was: 810৳ .Current price is: 486৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
সহীহ আত-তারগীব ওয়াত তারহীব ৩য় খণ্ড সহীহ আত-তারগীব ওয়াত তারহীব ৩য় খণ্ড
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
একই বিষয়ে আরও দেখুন...
আল আদাবুল মুফরাদ (তাহক্বীক্ব ও তাখরীজকৃত)

আল আদাবুল মুফরাদ (তাহক্বীক্ব ও তাখরীজকৃত)

Original price was: 700৳ .Current price is: 490৳ .

তাহকীক সুনানু ইবনু মাজাহ (প্রথম খন্ড)

তাহকীক সুনান ইবনু মাজাহ (প্রথম খন্ড)

Original price was: 1040৳ .Current price is: 624৳ .

সহীহ আত তারগীব ওয়াত তারহীব ১ম খণ্ড

সহীহ আত তারগীব ওয়াত তারহীব ১ম খণ্ড

Original price was: 625৳ .Current price is: 500৳ .

হাদীস শাস্ত্রের পারিভাষিক জ্ঞান

হাদীস শাস্ত্রের পারিভাষিক জ্ঞান

Original price was: 163৳ .Current price is: 130৳ .

হাদীস সম্ভার ২য়

হাদীস সম্ভার ২য়

Original price was: 875৳ .Current price is: 700৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই
1 / ?