
মানহাজুস সালাফ
মানহাজুস সালাফ
ইমাম আলবানী (রহিমাহুল্লাহ)-এর বিশুদ্ধ ও মধ্যমপন্থী মানহাজভিত্তিক বাছাইকৃত ফাতাওয়ার সংকলন।
মানহাজ হলো দ্বীনের শিক্ষা গ্রহণ ও বাস্তবায়নের একটি নির্ভরযোগ্য পদ্ধতি। যদি তা বাড়াবাড়ি কিংবা শৈথিল্য থেকে মুক্ত না হয়, তবে দ্বীনের মূল দিক থেকেই বিচ্যুতি ঘটে। এজন্য একজন মুসলিমের জীবনে বিশুদ্ধ, মধ্যমপন্থি মানহাজ অপরিহার্য।
ইমাম মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহিমাহুল্লাহ) ছিলেন বিংশ শতাব্দীর একজন অন্যতম মুজাহিদ, যিনি উম্মাহর সামনে এমনই একটি বিশুদ্ধ মানহাজ তুলে ধরেছেন। হাদীসশাস্ত্রে তাঁর অবদান বিশাল, কিন্তু তাঁর মানহাজ, আকীদা ও ফিকহী দৃষ্টিভঙ্গির অনেক দিক বাংলা ভাষায় এখনও অপ্রকাশিত থেকে গেছে।
এই অভাব পূরণের উদ্যোগ হিসেবে ‘মানহাজুস সালাফ’ বইটি প্রস্তুত করা হয়েছে। এটি মূলত ড. শাদী ইবন মুহাম্মাদ আল-নুমান কর্তৃক সংকলিত “জামিউ তুরাসিল আল্লামা আলবানী ফিল মানহাজ” গ্রন্থ থেকে নির্বাচিত অংশের অনুবাদ ও সংকলন।
অনুবাদে মূল বক্তব্য অপরিবর্তিত রাখা হয়েছে। কোথাও পাঠকের সুবিধার্থে সংক্ষিপ্ত করা বা পরিমার্জন করা হয়েছে, যা টীকার মাধ্যমে স্পষ্ট করে উল্লেখ আছে। আলোচনার পাশাপাশি সংকলকের পক্ষ থেকে কিছু টীকা, ব্যাখ্যা ও হাদীসের দলীল যোগ করা হয়েছে, যাতে পাঠক প্রাসঙ্গিক প্রমাণসহ বিষয়টি বুঝতে পারেন।
এই গ্রন্থটি বাংলাভাষী মুসলিমদের জন্য ইমাম আলবানীর মানহাজ ও চিন্তা-চেতনার দরজা খুলে দেবে ইনশাআল্লাহ।
Original price was: 715৳ .500৳ Current price is: 500৳ .
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
মানহাজুস সালাফ











































ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।
আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!
সঠিক পথ চিনতে হলে সালাফে সালেহীনের বুঝকে আঁকড়ে ধরতে হবে। সালাফে সালেহীনের আকিদা,মানহাজ সম্পর্কে জানতে এই বইটি খুব গুরুত্বপূর্ণ।
সালাফে সালেহীনের আকীদা ও মানহাজ সম্পর্কে সঠিকভাবে জানার আগ্রহ থেকে বইটি পড়তে চাই। নিজের ইলম বৃদ্ধি এবং সহীহ মানহাজ বুঝার জন্য বইটি আমার অনেক উপকারে আসবে ইন শা আল্লাহ।”
বইটি অনেকদিন যাবত আমার উইশলিস্টে। আল্লাহ যদি কোন ভাবে মিলিয়ে দেয়। ইন শা আল্লাহ। ❤️🩹
সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানতায়ালার জন্য। দুরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর। অত:পর,
রাসুল বলেছেন, আমার উম্মাত ৭৩ দলে বিভক্ত হবে আর মধ্যে ৭২টাই জাহান্নামে যাবে আরব১টি দল জান্নাতে যাবে। সাহাবিরা প্রশ্ন করে কারা সেই নাজাতপ্রাপ্ত গোষ্ঠী? তখন রাসুল বলেন আমি এবং আমার সাহাবিরা যার উপরে আছি তার উপর যারা থাকবে তারাই সেই নাজাতপ্রাপ্ত গোষ্ঠী।
আল্লাহ তায়ালা বলেন মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করলে তার ঠিকানা জাহান্নাম। এখানে মুমিন বলতে যে সাহাবীগণ উদ্দেশ্য তা বোঝা যায়।
আপনি যেকোনো বুঝমান ব্যক্তির কাছে প্রশ্ন করবেন আমাদের কি কুরআন এবং হাদিস সাহাবীদের মতো করে বুঝে সে অনুযায়ী আমল করতে হবে না? সে বলবে অবশ্যই।
কিন্তু বাস্তবতা আপনাকে বিপরীত দেখাবে তাদের বাপ – দাদার, তাদের কথিত আলেম, মাযহাবের দোহাই দিয়ে সুন্নাতের বদলে।বিদায়াত, তাওহীদের বদলে শিরক এবং ইমানের বদলে কুফুরী করতেছে।
আবার একদল বাড়াবাড়ি তে লিপ্ত তো অন্যদল ছাড়াছাড়িতে।
প্রকৃত ইসলাম কি? আমাদের কিভাবে বুঝে তা আমল করতে হবে যআতে আমরা সেই নাজাতপ্রাপ্ত লোকেদের মধ্যে শামিল হতে পারি তা আপনাকে এই কিতাব জানাবে ইনশাআল্লাহ।
অতএব আমি প্রত্যেককে বলবো অত্র বই দিয়ে আপনার ইলমের যাত্রা শুরু করেন।
যা কিছু সঠিক তা আমার রবের অনুগ্রহে এবং ভুলভ্রান্তি আমার নফসের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে হিদায়েত পথ সহজ করুক আমিন।
মানহাজুস সালাফ বইটি সালাফে সালেহীনদের আকীদাহ, মানহাজ ও জীবনদর্শন সহজ ও স্পষ্টভাবে তুলে ধরেছে।
শুদ্ধ দ্বীনি জ্ঞান অর্জন এবং কুরআন-সুন্নাহর সঠিক বুঝ গড়ে তুলতে এটি বেশ উপকারী।
ভাষা সাবলীল হওয়ায় পড়তে সহজ লাগে, আর প্রতিটি অধ্যায় চিন্তা করার মতো অনেক বিষয় সামনে আনে।
বিশুদ্ধ ইসলামকে সঠিকভাবে জানতে আগ্রহীদের জন্য এটি উপকারী একটি