আয়াতে মুতাশিবাহাত চিহ্নিত আল কুরআনুল কারিম

আয়াতে মুতাশিবাহাত চিহ্নিত আল কুরআনুল কারিম

পৃষ্ঠা : ৬১২, কভার : হার্ড কভার, ভাষা : আরবি

মুসহাফ মদীনার অনুকরণীয় রূপ
১। ‘মুসহাফ মদীনা’র অনুরূপ খত (বর্ণমালা) চয়ন: সৌদি আরবের মদীনা মুনাওয়ারাতে প্রতিষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ মালেক ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স, মিশরের আজহার এবং লেবাননের বৈরূত হতে প্রকাশিত স্ব-স্ব দেশের সর্বোচ্চ ওলামা পরিষদ তথা লাজনা (বোর্ড) কর্তৃক যাচাইকৃত, অনুমোদিত ও ছাপানোর সুপারিশকৃত মুসহাফ এবং ইন্দো-পাক (নূরানী, মাজেদী) মুসহাফের মাঝে বহু স্থানে বেশ পার্থক্য ও অমিল পরিলক্ষিত হয়।
উল্লেখ্য যে, মুজাম্মা মালেক ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স হতে দু’ফন্টে দু’ধরনের মুসহাফ ছাপানো হয়। (১) ‘মুসহাফ মদীনা’ (২) মুসহাফে ইন্দো-পাক (নূরানী, মাজেদী নামে প্রসিদ্ধ)। যার ফলশ্রুতিতে রসমে ওসমানীর আলোকে লিখিত সমগ্র আরব বিশ্বে সবচেয়ে গৃহীত ও সমাদৃত ‘মুসহাফ মদীনা’। এ মুসহাফটি হাফস ইবনু সুলাইমান ইবনুল মুগীরাহ আল-আসাদী আল-কূফীর রেওয়ায়েত (বর্ণনা) অনুযায়ী লিখিত ও বিন্যাসকৃত। তিনি ক্বিরাত শাস্ত্রের বিশেষজ্ঞ বিশিষ্ট তাবিয়ী আসিম ইবনু আবিন নাজূদ আল-কূফীর কাছ থেকে গ্রহণ করেছেন। তিনি আবূ আব্দুর রহমান ইবনু আব্দুল্লাহ ইবনু হাবীব আস-সুলামী থেকে। আর তিনি উসমান ইবনু আফ্‌ফান, আলী ইবনু আবূ তালিব, যায়েদ ইবনু সাবিত ও উবাই ইবনু কা‘ব (রাঃ) থেকে। আর তাঁরা সবাই রাসূলুল্লাহ (ﷺ) থেকে গ্রহণ করেছেন।
উক্ত মুসহাফের অনুরূপ বর্ণমালা চয়ন করে আমাদের এ হিফয ‘আল-কুরআনুল কারীম’ প্রস্তুত করা হয়েছে। ফালিল্লাহিল হামদ্। মুসহাফটি ১৪৪০ হিজরীতে মুদ্রিত ‘মুসহাফ মদীনা’-র সাথে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে। তবে সাধারণ পাঠকদের সুবিধার্থে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন- হারাকাত ও মাদ্দ প্রদানে মুজাম্মা মালেক ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স হতে ১৪৪০ হিজরীতে মুদ্রিত মুসহাফে ইন্দো-পাক (মাজেদী, নূরানী) অনুকরণ করা হয়েছে।
১. ১৯৮৫ সালে মুজাম্মা মালেক ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ‘মুসহাফে মদীনা’-র প্রায় ৪ কোটি কপি বিশ্বের বিভিন্ন দেশে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। প্রেসটি নবীর শহর মদীনায় অবস্থিত হওয়ায় নামকরণ করা হয়েছে ‘মুসহাফে মদীনা’।

আরও পড়ুন...

Original price was: 500৳ .Current price is: 400৳ .

You Save - 100৳ 
( 20% )

একই বিষয়ে আরও দেখুন...

আল কুরআনুল কারীম সরল অর্থানুবাদ

আল কুরআনুল কারীম সরল অর্থানুবাদ

Original price was: 1200৳ .Current price is: 900৳ .

কুরআন মাজিদ সহজ অনুবাদ (পকেট)

কুরআন মাজিদ সহজ অনুবাদ (পকেট)

Original price was: 300৳ .Current price is: 195৳ .

মহাগ্রন্থ আল কুরআন

মহাগ্রন্থ আল কুরআন

Original price was: 375৳ .Current price is: 300৳ .

শুদ্ধ সনদ সহ আসবাবুন নুযূল

শুদ্ধ সনদ সহ আসবাবুন নুযূল

Original price was: 300৳ .Current price is: 240৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
আয়াতে মুতাশিবাহাত চিহ্নিত আল কুরআনুল কারিম আয়াতে মুতাশিবাহাত চিহ্নিত আল কুরআনুল কারিম
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?