সাহাবীদের আলাকিত জীবন (প্রথম খন্ড)

সাহাবীদের আলাকিত জীবন (প্রথম খন্ড)

পৃষ্ঠা : ৩২০, কভার : হার্ড কভার, ভাষা : বাংলা

রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য প্রফেসর, সুসাহিত্যিক ড. আব্দুর রহমান রা’ফাত পাশার এই বইখানা আরব বিশ্বের কিশোর-কিশোরী, ছাত্র-ছাত্রীদের ইসলামী জীবন গঠনে সহায়ক একটি বিখ্যাত গ্রন্থ। একইভাবে ওলামা-মাশায়েখ থেকে শুরু করে সর্বস্তরের পাঠক-পাঠিকাদের নিকটও বইটি বিশেষভাবে সমাদৃত। কলুষিত ও ব্যাধিগ্রস্ত ঘুণে ধরা সেই জাহেলী সমাজের আষ্টেপৃষ্ঠে আবদ্ধ জাতিকে নৈতিকতা ও আধ্যাত্মিকতার শীর্ষে তুলে কীভাবে কলুষমুক্ত পরশ পাথরে পরিণত করা হয়েছিলো তার সুস্পষ্ট ইঙ্গিত ফুটে উঠেছে ‘সাহাবীদের আলোকিত জীবন’-এ। বইটি একেকজন সাহাবীর জীবনের একেক ধরনের স্বকীয় বৈশিষ্ট্যে মহিমান্বিত।

এটি সাধারণ নিয়মে রচিত সাহাবীদের কোনো জীবনীগ্রন্থ নয়; এতে বিশিষ্ট কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমানের উপর ইস্পাতকঠিন দৃঢ়তা, কর্মে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের পরম পরাকাষ্ঠা, আনুগত্যের অনুপম নিদর্শন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সহযোগিতার সুমহান আদর্শসহ জীবনের এমনসব চমকপ্রদ স্বকীয় বৈশিষ্ট্য আলোচিত হয়েছে, যা একজন পাঠকের ঈমানী চেতনাকে উজ্জ্বীবিত করবে।

লেখক অত্যন্ত উচ্চাঙ্গের আরবী ভাষায় সাহাবীদরে জীবনী সম্বলিত এ বইটি রচনা করেন। আরবী ভাষার গভীরতা, মাধুর্য, প্রাঞ্জলতা ও ভাবের সমন্বয়কে বাংলা ভাষায় প্রকাশ করার জন্য বইটির হুবহু অনুবাদের আপ্রাণ চেষ্টা করা হয়েছে। কোথাও কোথাও শাব্দিক অর্থের সীমারেখা পেরিয়ে ভাবার্থের আশ্রয়ও নিতে হয়েছে। কিছু সংখ্যক সাহাবীর ইসলামপূর্ব বিদ্রোহী জীবনীর সাথে পরবর্তী ইসলামী জীবনের তুলনামূলক চিত্রের বর্ণনা দিতে গিয়ে তাঁদেরকে লেখক যেভাবে সম্বোধন করেছেন, অনুবাদেও সেভাবে সম্বোধন করা হয়েছে অর্থাৎ ইসলাম গ্রহণের সাথে সাথেই তাঁদেরকে রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

আরও পড়ুন...

Original price was: 380৳ .Current price is: 266৳ .

You Save - 114৳ 
( 30% )
সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
সাহাবীদের আলাকিত জীবন (প্রথম খন্ড) সাহাবীদের আলাকিত জীবন (প্রথম খন্ড)
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
একই বিষয়ে আরও দেখুন...
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ৬০ সাহাবী

জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ৬০ সাহাবী

Original price was: 500৳ .Current price is: 350৳ .

মহৎ প্রাণের সান্নিধ্যে ( ৫ খন্ড একত্রে )

মহৎ প্রাণের সান্নিধ্যে ( ৫ খন্ড একত্রে )

Original price was: 2800৳ .Current price is: 1960৳ .

মহৎ প্রাণের সান্নিধ্যে (২য় খন্ড)

মহৎ প্রাণের সান্নিধ্যে (২য় খন্ড)

Original price was: 560৳ .Current price is: 392৳ .

মহৎ প্রাণের সান্নিধ্যে (৩য় খন্ড)

মহৎ প্রাণের সান্নিধ্যে (৩য় খন্ড)

Original price was: 560৳ .Current price is: 392৳ .

শত গুণে নবী (ﷺ)

শত গুণে নবী (ﷺ)

Original price was: 258৳ .Current price is: 181৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই
1 / ?