আল উসূল মিন ইলমিল উসূল

আল উসূল মিন ইলমিল উসূল

পৃষ্ঠা : ৩৬৭, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

ফিকহ বুঝার মূলনীতিকে ‘উসূলে ফিকহ’ বলা হয়। মহান রবের পক্ষ থেকে অবতীর্ণ কুরআন ও হাদীছ থেকে সূক্ষ্ম ও নির্ভুলভাবে মাসআলা নিরূপণের করার জন্য ফিকহের নীতিমালা জানা একান্ত জরুরী। শরীয়তের মাসআলা সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের প্রত্যাশী ও ফতওয়া প্রদানকারীর জন্য উসূলে ফিকহ অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র। একারণে বিদ্বানগণ বলেছেন, مَنْ حُرِمَ الْأُصُوْل حُرِمَ الْوُصُوْل ‘যে উসূল থেকে বঞ্চিত হলো, সে তো লক্ষ্যে পৌঁছা থেকে বঞ্চিত হলো।’
সকল শাস্ত্রেরই উসূল আছে। যেমন তাফসীরের জন্য উসূলে তাফসীর; হাদীছের জন্য উসূলে হাদীছ; অনুরূপভাবে চিকিৎসা, দর্শন, তর্কশাস্ত্র, অলঙ্কারশাস্ত্র, রসায়ন, পদার্থ, গণিতসহ সকল শাস্ত্রেরই ভিত্তি হলো উসূল বা মূলনীতি। তাই শরীয়তের মাসআলা নিরুপণ করার ক্ষেত্রে উসূলে ফিকহের গুরুত্ব অপরিসীম।
আল্লামা ইবনু উছায়মীন রহিমাহুল্লাহ প্রণীত اَلْأُصُوْلُ مِنْ عِلْمِ الْأُصُوْلِ কিতাবটি উসূলে ফিকহের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি কিতাব। লেখক এতে উসূলে ফিকহের প্রায় সকল বিষয়কে সন্নিবেশ করেছেন। মতভেদের দিকে না গিয়ে কেবল সকল বিষয়ে ঐকমত্যপূর্ণ সংজ্ঞা, হুকুম ও উদাহরণ পেশ করেছেন, যেন শুরুতেই শিক্ষার্থীদের মাথা তালগোল পাকিয়ে না যায়।
আমাদের দেশে উসূলে ফিকহের ভালো চর্চা না থাকার কারণে উসূলে ফিকহের মাসআলাগুলো অনেকের কাছেই পরিষ্কার হয় না; বরং দুর্বোধ্য থেকে যায়। সে কারণে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠকের সুবিধার কথা চিন্তা করে কিতাবটির অনুবাদ ও ব্যাখ্যার কাজ হাতে নেওয়া। দীর্ঘ গবেষণা ও পরিশ্রমের ফল এই কিতাবটি সকল শ্রেণির পাঠকের জন্য উপকারী হবে ইনশা-আল্লাহ।

আরও পড়ুন...

Original price was: 450৳ .Current price is: 360৳ .

You Save - 90৳ 
( 20% )

একই বিষয়ে আরও দেখুন...

উসূলে ফিক্বহ (ফিক্বহের মূলনীতি)

উসূলে ফিক্বহ (ফিক্বহের মূলনীতি)

Original price was: 150৳ .Current price is: 142৳ .

জিজ্ঞাসা ও জবাব (২য় খন্ড)

জিজ্ঞাসা ও জবাব (২য় খন্ড)

Original price was: 250৳ .Current price is: 162৳ .

জিজ্ঞাসা ও জবাব (৪র্থ খন্ড)

জিজ্ঞাসা ও জবাব (৪র্থ খন্ড)

Original price was: 220৳ .Current price is: 148৳ .

জিজ্ঞাসা ও জবাব (৫ম খন্ড)

জিজ্ঞাসা ও জবাব (৫ম খন্ড)

Original price was: 220৳ .Current price is: 148৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
আল উসূল মিন ইলমিল উসূল আল উসূল মিন ইলমিল উসূল
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
একই বিষয়ে আরও দেখুন...
উমদাতুল আহকাম

উমদাতুল আহকাম

Original price was: 350৳ .Current price is: 330৳ .

পর্দার বিধান

পর্দার বিধান

Original price was: 165৳ .Current price is: 132৳ .

মাযহাবী ফিকহের অন্তরালে

মাযহাবী ফিকহের অন্তরালে

Original price was: 480৳ .Current price is: 310৳ .

সহীহ ফিক্বহুস সুন্নাহ ১ম

সহীহ ফিক্বহুস সুন্নাহ ১ম

Original price was: 450৳ .Current price is: 360৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?