আল্লাহর উপর ভরসা

আল্লাহর উপর ভরসা

পৃষ্ঠা : ৫৫, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

“আল্লাহর উপর ভরসা”বইটির সম্পর্কে কিছু কথা:
আল্লাহর অশেষ রহমতে আমরা সউদী আরবের প্রখ্যাত ইসলামী বিদ্বান ও সুপ্রসিদ্ধ ফৎওয়া ওয়েবসাইট www.islamqa.com-এর কর্ণধার মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ রচিত ‘অন্তরের আমল সমূহ সিরিজের ২য় পুস্তক -এর বঙ্গানুবাদ ‘আল্লাহর উপর ভরসা’ সম্মানিত পাঠকদের হাতে তুলে দিতে সক্ষম হ’লাম। ফালিল্লাহিল হাদ। ইতিপূর্বে মাসিক আত-তাহরীক’-য়ে ধারাবাহিকভাবে (অক্টোবর-ডিসেম্বর ২০১৬ খৃ.) পুস্তকটির বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছে। এ গুরুত্বপূর্ণ পুস্তকে সম্মানিত লেখক তাওয়াক্কুল’ (আল্লাহর উপর ভরসা)-এর সংজ্ঞা, গুরুত্ব, উপকারিতা, তাওয়াক্কুল পরিপন্থী কাজ, আল্লাহ্র উপর ভরসার কতিপয় ঘটনা প্রভৃতি বিষয়ে সংক্ষেপে সুন্দরভাবে আলােকপাত করেছেন।
আল্লাহর উপর ভরসা মুমিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যমও বটে। আল্লাহর উপর ভরসাকে দ্বীনের অর্ধেক হিসাবে গণ্য করা হয়েছে। কারণ তাঁর উপর ভরসা ছাড়া কোন কাজই সুচারুরূপে সম্পাদিত হয় না। এজন্য যেকোন কাজ সমাধা করার জন্য প্রয়ােজনীয় উপায়-উপকরণ অবলম্বন পূর্বক সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে হবে। তাহলে তিনি বান্দার জন্য সেই কাজ সহজসাধ্য করে দিবেন।
অন্যদিকে উপায়-উপকরণ অবলম্বন না করা তাওয়াক্কুল নয়; বরং তাওয়াক্কুলের ভান (S)। যেমন কোন ব্যক্তি জীবিকা অন্বেষণের কোন উপায় অবলম্বন না করে যদি ঘরে বসে থাকে তাহলে সেটি হবে তাওয়াক্কুলের ভান। এরূপ নিশ্চেষ্ট বসে থাকা ইসলাম সমর্থন করে না।
জনাব আব্দুল মালেক (ঝিনাইদহ) বইটি সুন্দরভাবে অনুবাদ করে আমাদের কৃতজ্ঞতাভাজন হয়েছেন। বইটি ‘হাদীছ ফাউণ্ডেশন’ গবেষণা বিভাগ কর্তৃক সম্পাদিত ও পরিমার্জিত হয়েছে। বইটি সুখপাঠ্য হিসাবে পাঠকের কাছে গ্রহণযােগ্যতা পাবে বলে আমাদের একান্ত বিশ্বাস।
এ বইয়ের মাধ্যমে আল্লাহর উপর ভরসার গুরুত্ব ও তাৎপর্য অবগত হয়ে মানুষ সকল কাজে তার উপর যথার্থভাবে ভরসা করার শিক্ষা লাভ করলে আমাদের শ্রম সার্থক হবে বলে মনে করি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা প্রদান করুন- আমীন!

আরও পড়ুন...

40৳ 

একই বিষয়ে আরও দেখুন...

আকীদা বিষয়ক ১০০ হাদীস

আকীদা বিষয়ক একশ হাদীস

Original price was: 118৳ .Current price is: 83৳ .

এক

এক

Original price was: 395৳ .Current price is: 277৳ .

মহান আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখা

মহান আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখা

Original price was: 140৳ .Current price is: 91৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর ভরসা
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
একই বিষয়ে আরও দেখুন...
ইসলামে বায়া‘আত

ইসলামে বায়া‘আত

Original price was: 90৳ .Current price is: 85৳ .

প্রশ্নোত্তরে সহজ আক্বীদা শিক্ষা

প্রশ্নোত্তরে সহজ আক্বীদা শিক্ষা

Original price was: 80৳ .Current price is: 76৳ .

ভ্রান্ত আক্বীদা বনাম সঠিক আক্বীদা

ভ্রান্ত আক্বীদা বনাম সঠিক আক্বীদা

Original price was: 100৳ .Current price is: 95৳ .

শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রহ.

শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রহ.

Original price was: 460৳ .Current price is: 322৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?