
ইসলামে বায়া‘আত
ইমারাত ও বায়আত ইসলামের অতি জরুরী বিষয়গুলোর একটি। আমীরুল মুমিনীনের হাতে বায়আত করা এবং তার আদেশে জিহাদে ঝাপিয়ে পড়া মুসলিমদের চিরন্তন ঐতিহ্য ও গর্বের বিষয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, বর্তমান গণতান্ত্রিক বিশ্বে এই লকবগুলো ব্যবহারের যথোপযুক্ত পরিবেশ যেমন নাই, তেমনি লকবগুলোর অপব্যবহারেরও অভাব নাই। উদাহরণ হিসেবে বলা যায়, মেডিটেশন-ইয়োগা বা ধ্যানকে কেউ যদি ছালাত বলে, তাহলে ছালাতের যেমন অপমান হয়; তেমনি দশজন মিলে একটি কমিটি করে তার আমীর হয়ে মানুষের বায়আত নিলে এবং ইমারাত ও বায়আতের হাদীছগুলোকে সেই দশজনের দলের জন্য প্রয়োগ করলে এই সম্মানিত ও গুরুত্বপূর্ণ শারঈ পরিভাষারও অপমান হয়। ইমারাত ও বায়আত কোনো খেলনা শব্দ নয় যে, একই দেশে শত দল থাকবে, শত ইমারাত থাকবে আর শতজন বায়আত নিবে। আরো দুঃখ ও কষ্টের বিষয় হচ্ছে, যারা এই ধরনের হাদীছগুলোকে অপব্যবহার করছেন এবং এই শারঈ পরিভাষাগুলোর অপমান করছেন তারা চোরের মায়ের বড় গলার মতো সিনাজুরি করে যাচ্ছেন। তাই যুগের চাহিদাকে সামনে রেখে বায়আতের মতো স্পর্শকাতর এই বিষয়ে মানুষের আক্বীদা ও ঈমানকে পরিশুদ্ধ করতে এবং শারঈ পরিভাষার সঠিক ব্যবহার শিখানোর মাধ্যমে তার সম্মান ও মর্যাদা রক্ষা করতে সম্মানিত লেখক এই গুরুত্বপূর্ণ বইটি লিপিবদ্ধ করেন।
সম্মানিত লেখক আব্দুল আলীম ইবনে কাউছার আল-মাদানী একজন অতি যোগ্য ও সিদ্ধহস্ত লেখক। দীর্ঘদিন ধরে তিনি মাসিক আল-ইতিছামের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার যোগ্যতা ও মেধা দিয়ে তিনি অতি চমৎকারভাবে দালীলিক বায়আতের মতো বিতর্কিত বিষয়ের ইলমী সমাধান প্রদান করেছেন। আমরা বিশ্বাস করি, বইটি ফেতনায় পরিপূর্ণ এই যুগে মানুষের কাছে সঠিক জ্ঞান পৌঁছে দিতে যুগান্তকারী ভূমিকা রাখবে, ইনশা-আল্লাহ! আমরা দু\’আ করি মহান আল্লাহ বইটিকে কবুল করুন এবং সম্মানিত লেখককে উত্তম বিনিময় দান করুন- আমীন!
Original price was: 90৳ .85৳ Current price is: 85৳ .
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
ইসলামে বায়া‘আত





















ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।
আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!