Sahih Fiqus Sunnah 1

সহীহ ফিকহুস সুন্নাহ (১-৫ খন্ড)

পৃষ্ঠা : ৩২০০, কভার : হার্ড কভার, ভাষা : বাংলা

প্রত্যেক মুসলিমের জন্য প্রয়োজনীয় জ্ঞানার্জন ফরয। তাই মুসলিম হিসেবে ইসলামের বিষয়গুলো জানা অপরিহার্য। আর মুসলিমদের জ্ঞানের ভিত্তি আল্লাহর অহী। অহী হলো কুরআন ও হাদীস। অহীকে বুঝা ও এই তথ্যকে সমৃদ্ধভাবে জীবনে বাস্তবায়নের জন্য প্রয়োজন শিক্ষকের। ইসলামের প্রেক্ষাপটে ফিকহ সেই শিক্ষক। আর সহীহ ফিকহুস সুন্নাহ গ্রন্থটি অনন্য কিছু বৈশিষ্ট্যে বৈশিষ্টমণ্ডিত। নিম্নে কিছু উপস্থাপন করা হলো:
১. কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে মাসআলাসমূহ উপস্থাপন করা হয়েছে।
২. মাসআলাসমূহে উল্লিখিত প্রতিটি হাদীসের তাখরীজ অর্থাৎ হাদীসটির সূত্র উল্লেখ করা হয়েছে। এবং সবচেয়ে পরিপূর্ণতা হচ্ছে হাদীসগুলোর তাহক্বীক্ব যুক্ত করা হয়েছে।
৩. কুরআন ও সুন্নাহকে বুঝতে হয় সালাফদের বুঝের আলোকে। আল্লাহর রসূল ﷺ-এর পর সর্বশ্রেষ্ঠ তিন যুগের অর্থাৎ সাহাবী, তাবিঈ, তাবে-তাবিঈ এবং মুজতাহিদ ইমামগনের বুঝকে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে সুন্দর বিষয় হলো তাদের মতামতের সূত্রও উল্লেখ করা হয়েছে।
৪. অনন্য এক বৈশিষ্ট্য হলো, কোনো মাসআলায় সালাফদের মধ্যে মতামতের ভিন্নতা হলে তার রদ্দ অর্থাৎ দলীলভিত্তিক প্রত্যুত্তর যুক্ত করা হয়েছে এবং সবচেয়ে বিশুদ্ধ মতকে ইঙ্গিত করা হয়েছে।
৫. লেখক বইয়ের শুরুতে ফিকহের সূচনা, ফকীহদের মতানৈক্য, হাদীস ও ফিকহের সংযুক্তি, মুজতাহিদ ও মুকাল্লিদের ধারণা ইত্যাদি বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। এতে একজন সাধারণ মুসলিম ফিকহের প্রয়োজনীয়তা, আবশ্যকতা, মতানৈক্যর কারণ ও সমাধান ইত্যাদি বিষয়ে সঠিক বুঝে পৌঁছতে সক্ষম হবেন।
৬. ফিকহের প্রয়োজনীয় বিভিন্ন পরিভাষাকে সুন্দর ও সাবলীল ভাষায় সূত্র উল্লেখসহ যুক্ত করা হয়েছে। উসুলুল ফিকহ ও কাওয়ায়িদুল ফিকহের মূলনীতিগুলো গুরুত্বপূর্ণ স্থানে উল্লেখ করা হয়েছে, ফলে ফিকহের পাঠকবৃন্দ প্রয়োজনীয় মাসআলা সহজে আয়ত্ত করতে সক্ষম হবেন।
৭. বিভিন্ন মাসআলায় আলিমগণের ইজমা(ঐকমত্য) সূত্রসহ উল্লেখ করা হয়েছে।
৮. বিভিন্ন মাসআলায় আলিমগণের মতানৈক্যের উল্লেখপূর্বক অগ্রাধিকার মতকে দলীলের আলোকে উল্লেখ করা হয়েছে। ফলে একজন পাঠক দ্বিধা ব্যতীতই প্রতিটি মাসআলা গ্রহণ করতে সক্ষম হবেন।
পরিশেষে, ইসলাম হলো আল্লাহ যা বলেছেন, নাবী ﷺ যা বলেছেন, তা মানা। এই মানার জন্যই বোঝা গুরুত্বপূর্ণ। এটাই ফিকহ। অনন্য ও অসাধারণ ফিকহের একটি গ্রন্থ সহীহ ফিকহুস সুন্নাহ তাই আপনার পাঠের তালিকায় থাকা অপরিহার্য।

আরও পড়ুন...

Original price was: 6000৳ .Current price is: 3770৳ .

You Save - 2230৳ 
( 37% )

একই বিষয়ে আরও দেখুন...

আল উসূল মিন ইলমিল উসূল

আল উসূল মিন ইলমিল উসূল

Original price was: 450৳ .Current price is: 360৳ .

জিজ্ঞাসা ও জবাব (৪র্থ খন্ড)

জিজ্ঞাসা ও জবাব (৪র্থ খন্ড)

Original price was: 220৳ .Current price is: 148৳ .

ফিকহুস সালাফ (১ম খন্ড)

ফিকহুস সালাফ (১ম খন্ড)

Original price was: 500৳ .Current price is: 475৳ .

সহীহ ফিক্বহুস সুন্নাহ ৩য়

সহীহ ফিক্বহুস সুন্নাহ ৩য়

Original price was: 375৳ .Current price is: 300৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
সহীহ ফিকহুস সুন্নাহ (১-৫ খন্ড) সহীহ ফিকহুস সুন্নাহ (১-৫ খন্ড)
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 3 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-3 of 3 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
  3. ইশ

    ফিকহ হচ্ছে আমাদের যাপিত জীবনের সমস্ত প্রক্রিয়াকে শরীয়তের দৃষ্টিতে যাচাইয়ের নিরন্তর প্রচেষ্টা — গবেষণা ।
    কুরআন, সুন্নাহ এবং মানুষের মাসলাহা – মাফসাদা নিয়ে এখানেই তৈরি হয় মাসআলা ।
    সহীহ ফিকহুস সুন্নাহ — এই পাঁচ খন্ডের বইটিকে প্রয়োজন অনুসারে বিভিন্ন ভাবে কাজে লাগানো যেতে পারে ।
    একজন আলেম – এখান থেকে অনেক মতপার্থক্য এবং উসূল সম্পর্কে জানতে পারবেন ।
    শিক্ষার্থীরা সুন্নাহর কাছাকাছি যতটা দেখে নিতে পারবেন ।
    সাধারণ মানুষেরা বুঝতে পারবেন ফিকহ মানেই বৈধ মতপার্থক্য সুতরাং ভিন্নতা মানেই খারাপ কিছু নয় এ বিষয়ে তারা সহজ হতে পারবেন ।
    বইটি কিনে বাড়িতে রাখলে প্রজন্ম থেকে প্রজন্ম কাজে লাগবে ইনশাআল্লাহ ।

    (0) (0)
একই বিষয়ে আরও দেখুন...
আল উসূল মিন ইলমিল উসূল

আল উসূল মিন ইলমিল উসূল

Original price was: 450৳ .Current price is: 360৳ .

জিজ্ঞাসা ও জবাব (৫ম খন্ড)

জিজ্ঞাসা ও জবাব (৫ম খন্ড)

Original price was: 220৳ .Current price is: 148৳ .

সহীহ ফিক্বহুস সুন্নাহ ৪র্থ

সহীহ ফিক্বহুস সুন্নাহ ৪র্থ

Original price was: 250৳ .Current price is: 200৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?