ফাতাওয়ায়ে আলবানী

ফাতাওয়ায়ে আলবানী

পৃষ্ঠা : ৩৮৪, কভার : হার্ড কভার, ভাষা : বাংলা

জিজ্ঞেসা ও ফাতাওয়া প্রদান পদ্ধতি রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মাধ্যমে শুরু হয়। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুরু করে আজ অবধি পনেরো-শো বছর ধরে প্রতিটি যুগের ইমাম ও আলিমগণ এ দায়িত্ব পালন করে আসছেন। মুসলিমরা যখনই দ্বীনী বা দুনিয়াবী কোনো সমস্যা ও ঘটনার সম্মখীন হয়, তখনই সেই সমস্যা ও ঘটনার সমাধানের জন্য তারা আলিমদের দ্বারস্থ হয়।ইমাম ইবন হাযম রাহিমাহুল্লাহ ১৪২ পুরুষ সাহাবী ও ২০ জন মহিলা সাহাবীর কথা উল্লেখ করেছেন, যারা ফাতাওয়া প্রদান করতেন। সাহাবীদের পর অসংখ্য তাবিয়ী ফাতাওয়া প্রদান করেন। তবে তাদের মাঝে সাত জন ফাতাওয়া প্রদানের সর্বাধিক প্রসিদ্ধিতা লাভ করেন।
তাদের পরবরর্তীতে ইমাম আবূ হানীফা, ইমাম মালিক, ইমাম শাফিয়ী, ইমাম আহমাদ ইবন হাম্বাল, ইমাম বুখারী, ইমাম ইবন আবী হাতিম, ইমাম নববী, শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়্যাহ, ইমাম ইবন হাজার আসকালানী, ইমাম জালালুদ্দীন সুয়ূতী, ইমাম শাওকানী, ইমাম শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম মিয়া নাযীর হুসাইন দেহলভী, ইমাম শাহ ইসমাঈল রাহিমাহুমুল্লাহ-এর মতো মহৎপ্রাণগণের আগমন ঘটে।এরই ধারাবাহিকতায় বিংশ ও একবিংশ শতকের একজন মহৎপ্রাণের নাম হচ্ছে ইমাম মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রাহিমাহুল্লাহ। তাকে নতুন করে পরিচয় করানোর কিছুই নেই। বরং ‘আলবানী’ একটি তারকা। যে তারকা সবার কাছে পরিচিত। হাদীসশাস্ত্রে গগনস্পর্শী অবদান এবং এ শাস্ত্রে নতুন করে প্রাণসঞ্চার করার কারণে তিনি কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ।
ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর অবদান শুধু হাদীসশাস্ত্রে সীমাবদ্ধ ছিল না; বরং আকীদা, মানহাজ, ফিকহ ও আধুনিক নানান বিষয়ে তার অবদান ছিলো শীর্ষস্থানে। তিনি আকীদা, মানহাজ ও ফিকহ বিষয়ে বিভিন্ন সময়ে যেসব ফাতাওয়া দেন এবং জ্ঞানের সাক্ষরতা রেখে যান, তা বর্তমানে প্রায় ৪০ খণ্ডে প্রকাশিত।ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদীসশাস্ত্রে যে বিরাট অবদান রেখেছেন, তা থেকে বাংলাভাষী মুসলিমরা উপকৃত হলেও তার আকীদা, মানহাজ ও ফিকহী অবদান থেকে বঞ্চিত রয়েছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর হাদীসশাস্ত্রের বাইরেও অন্যান্য ইলমী ঝরনা থেকে বাংলাভাষী মুসলিমরা যেন উপকৃত হতে পারে, সে-লক্ষ্যের প্রথম পদক্ষেপ হিসেবে ফিকহ কেন্দ্রিক ‘ফাতাওয়ায়ে আলবানী’ সংকলন।

ফাতাওয়ায়ে আলবানীর অনেক বিশেষত ও বৈশিষ্ট্য রয়েছে। তন্মেধ্যে অন্যতম হলো :

  1. প্রতিটি ফাতাওয়া কুরআন ও সহীহ হাদীস আলোকে প্রদত্ত।

  2. প্রায় প্রতিটি প্রদত্ত ফাতাওয়ায় বিভিন্ন ইমাম ও মাযহাবের অবস্থান উল্লেখকরণ।

  3. বিভিন্ন ইমাম ও মাযহাবের দলীল উল্লেখকরণ এবং তাদের দলীল বিশ্লেষণ।

  4. দলীল বিশ্লেষণ করার পর প্রাধান্যযোগ্য মত উল্লেখকরণ।

  5. ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যেহেতু একজন বিজ্ঞ মুহাদ্দিস ছিলেন। তাই তার ফাতাওয়ার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তিনি বিভিন্ন ইমাম ও মাযহাবের পক্ষে প্রদত্ত হাদীসগুলোর শুদ্ধতা ও অশুদ্ধতা নির্ধারণ করে থাকেন।

  6. ফাতাওয়া সংশ্লিষ্ট বিভিন্ন শাস্ত্রের মূলনীতি উল্লেখকরণ।

আরও পড়ুন...

Original price was: 715৳ .Current price is: 500৳ .

You Save - 215৳ 
( 30% )

একই বিষয়ে আরও দেখুন...

কিতাবুল ফারায়েয উত্তরাধিকার আইন

কিতাবুল ফারায়েয উত্তরাধিকার আইন

Original price was: 100৳ .Current price is: 95৳ .

জিজ্ঞাসা ও জবাব (১ম খন্ড)

জিজ্ঞাসা ও জবাব (১ম খন্ড)

Original price was: 200৳ .Current price is: 134৳ .

জিজ্ঞাসা ও জবাব (৩য় খন্ড)

জিজ্ঞাসা ও জবাব (৩য় খন্ড)

Original price was: 220৳ .Current price is: 148৳ .

জিজ্ঞাসা ও জবাব (৫ম খন্ড)

জিজ্ঞাসা ও জবাব (৫ম খন্ড)

Original price was: 220৳ .Current price is: 148৳ .

সহীহ ফ্বিকহুস সুন্নাহ ২য়

সহীহ ফিক্বহুস সুন্নাহ ২য়

Original price was: 450৳ .Current price is: 360৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
ফাতাওয়ায়ে আলবানী ফাতাওয়ায়ে আলবানী
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
একই বিষয়ে আরও দেখুন...
ফিকহুস সালাফ (২য় খন্ড)

ফিকহুস সালাফ (২য় খন্ড)

Original price was: 650৳ .Current price is: 618৳ .

বিংশ শতাব্দীর তিন কিংবদন্তি

বিংশ শতাব্দীর তিন কিংবদন্তি

Original price was: 294৳ .Current price is: 209৳ .

মুখতাসার ফিকহুস সুন্নাহ (২য় খণ্ড)

মুখতাসার ফিকহুস সুন্নাহ (১ম খন্ড)

Original price was: 650৳ .Current price is: 618৳ .

মুখতাসার ফিকহুস সুন্নাহ (২য় খণ্ড)

মুখতাসার ফিকহুস সুন্নাহ (২য় খন্ড)

Original price was: 650৳ .Current price is: 618৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?