Sabolil Uposhtapona O boktrita

সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা

পৃষ্ঠা : ১২৪, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

একই যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও কোন শিক্ষক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন, আবার কেউ তেমন গ্রহণযোগ্যতা পান না। একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা দুই বন্ধুর একজন ইন্টারভিউ বোর্ডে নিজের যোগ্যতা প্রমাণে সফল হন, অন্যজন ব্যর্থ হয়ে ফিরে আসেন। আবার দেখা যায় কোন কোন বক্তার বক্তব্য আমরা মুগ্ধ হয়ে শুনি, অথচ কারো বক্তব্য শুরু হ’লেই শ্রোতাদের চোখে ঘুম নেমে আসে। এই পার্থক্যের মূলে রয়েছে সাবলীল উপস্থাপনা ও হৃদয়গ্রাহী বক্তৃতার দক্ষতার ঘাটতি। সুসংগঠিত ভাবপ্রকাশ, শব্দের শুদ্ধ উচ্চারণ, ভাষার মাধুর্য, বাক্যের শিল্পিত গাঁথুনি এবং শরীরের যথাযথ অঙ্গভঙ্গির সম্মিলিত রূপই একজন বক্তা বা উপস্থাপককে করে তোলে স্মরণীয় ও প্রভাবশালী।

বিভিন্ন আচার-অনুষ্ঠানে একজন উপস্থাপকের প্রধান দায়িত্ব হ’ল অনুষ্ঠান ও শ্রোতার মধ্যে এক আন্তরিক সেতুবন্ধন তৈরী করা। এই দায়িত্ব সফলভাবে পালন করতে প্রয়োজন অগাধ আত্মবিশ্বাস, পর্যাপ্ত প্রস্তুতি এবং সঠিক দিকনির্দেশনার আলোকে নিরলস অনুশীলন। দক্ষ উপস্থাপকের হাত ধরেই একটি অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে এবং তার প্রতিটি পর্বে প্রাণসঞ্চার ঘটে। উপস্থাপনা, আবৃত্তি ও বক্তৃতা ইত্যাদি সবকিছুর কেন্দ্রবিন্দু হ’ল দর্শক-শ্রোতা। কিন্তু বাস্তবে অনেক সময় শ্রোতাকেই উপেক্ষা করা হয়। দর্শকসারির মানুষের মনোযোগ, অনুভূতি কিংবা গ্রহণক্ষমতার কথা বিবেচনা না করে অনেকেই নিজের ইচ্ছামত উপস্থাপন চালিয়ে যান। অথচ কীভাবে কথা বললে শ্রোতার মনোযোগ ধরে রাখা যাবে, কীভাবে তাদের বিরক্ত না করে হৃদয়ে পৌঁছানো যাবে এসব বিষয়ই হওয়া উচিত উপস্থাপনার মূল বিবেচ্য। চিন্তার স্বচ্ছতা, ভাষার শুদ্ধতা, শব্দ উচ্চারণের নির্ভুলতা, জ্ঞান অন্বেষণের তৃষ্ণা এবং সুশৃঙ্খল উপস্থাপনার শিল্প এসবের সমন্বয়েই গড়ে ওঠে একজন প্রভাবশালী বক্তা ও উপস্থাপক। ‘সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা’ গ্রন্থটি সেই শিল্পকে আয়ত্ত করার এক বাস্তবভিত্তিক দিকনির্দেশনা। যা একজন বক্তা, উপস্থাপক, কিংবা দাঈ-এর বাচনশিল্পকে আরো অর্থবহ, প্রাণবন্ত ও প্রভাবশালী করে তুলতে সহায়তা করবে।

আরও পড়ুন...

90৳ 

একই বিষয়ে আরও দেখুন...

খুতবাতে মাদানিয়া

খুতবাতে মাদানিয়া

Original price was: 475৳ .Current price is: 308৳ .

জুমুআর খুতবা ও ইসলামী বক্তৃতা

জুমুআর খুৎবা ও ইসলামী বক্তৃতা

Original price was: 590৳ .Current price is: 413৳ .

বিষয়ভিত্তিক জুমু’আর খুতবা ১ম

বিষয়ভিত্তিক জুমু’আর খুতবা ১ম

Original price was: 400৳ .Current price is: 320৳ .

বিষয়ভিত্তিক জুমু’আর খুতবা ২য়

বিষয়ভিত্তিক জুমু’আর খুতবা ২য়

Original price was: 400৳ .Current price is: 320৳ .

বিষয়ভিত্তিক জুমু’আর খুতবা ৩য়

বিষয়ভিত্তিক জুমু’আর খুতবা ৩য়

Original price was: 400৳ .Current price is: 320৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা সাবলীল উপস্থাপনা ও বক্তৃতা
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
একই বিষয়ে আরও দেখুন...
খুতবাতে মাদানিয়া

খুতবাতে মাদানিয়া

Original price was: 475৳ .Current price is: 308৳ .

খুৎবাতে মাদানিয়্যাহ

খুৎবাতে মাদানিয়্যাহ

Original price was: 450৳ .Current price is: 360৳ .

জুমুআর খুতবা ও ইসলামী বক্তৃতা

জুমুআর খুৎবা ও ইসলামী বক্তৃতা

Original price was: 590৳ .Current price is: 413৳ .

বিষয়ভিত্তিক জুমু’আর খুতবা ২য়

বিষয়ভিত্তিক জুমু’আর খুতবা ২য়

Original price was: 400৳ .Current price is: 320৳ .

বিষয়ভিত্তিক জুমু’আর খুতবা ৩য়

বিষয়ভিত্তিক জুমু’আর খুতবা ৩য়

Original price was: 400৳ .Current price is: 320৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই
1 / ?