
তালিমুন নিসা ( মহিলাদের বিশুদ্ধ দ্বীন শিক্ষা )
সারসংক্ষেপ :
আল্লাহ তা’আলার প্রশংসা এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি “মহিলাদের জরুরি তা’লীম” নামে ছোট একটি কিতাব সংকলন করে নারী জাতির দ্বীন শিক্ষার খেদমত করার তাওফীক প্রদান করলেন। নারীদের সঠিক দ্বীন শিক্ষার জন্যে সঠিক নির্ভুল বই পুস্তক আমাদের সমাজে নেই বললেই চলে। যতটুকু আছে তা ভুলে ভরা আর অদ্ভুত মিথ্যা কিচ্ছা কাহিনি দ্বারা ভরপুর। “মহিলাদের জরুরি তা’লীম” বইয়ে সঠিক ও নির্ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে মা-বোনদের সঠিক দ্বীন শিক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে, বিশেষ করে নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতে যে ভুলগুলো মা-বোনেরা করে থাকেন তা সংশোধনের সুন্দর সমাধান দেওয়া হয়েছে, একইভাবে রোযা রাখা অবস্থায় এবং পিরিয়ডের সময় যে ভুলগুলো হয় তার সমাধান দেওয়া হয়েছে।
কুরআনুল কারীম থেকে ছোট ছোট ১১টি সূরা উচ্চারণ ও অনুবাদসহ উল্লেখ করা হয়েছে, সন্তানদের কিভাবে আদব-কায়দা শিক্ষা দেওয়া যায়, জান্নাতী নারীর বৈশিষ্ট্য কী? এছাড়া প্রয়োজনীয় দোয়া যিক্র ও সকাল-সন্ধ্যার আমল ও মোনাজাতসহ একজন মহিলা কিভাবে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর প্রিয় বান্দী হতে পারে তার বিবরণ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। আল্লাহ তা’আলা যেন এই খেদমত কবুল করেন। আমীন!
Original price was: 125৳ .100৳ Current price is: 100৳ .
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
তালিমুন নিসা ( মহিলাদের বিশুদ্ধ দ্বীন শিক্ষা )
















ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।
আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!