
দরসে হাদীছ সিরিজ ১
ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত-তাহরীক-এর সূচনা থেকে অদ্যাবধি দরসে কুরআন ও দরসে হাদীছ নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে, যা যথেষ্ট পাঠক নন্দিত। এ সকল প্রবন্ধের মাধ্যমে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সূক্ষ বিশ্লেষণ করে মাননীয় লেখক আল-গালিব যেভাবে আল্লাহর অহি ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যকে বুনিয়াদী রূপদান করেছেন, তা পাঠকের মনে গভীরভাবে রেখাপাত করে। সাথে সাথে জামা‘আতবদ্ধভাবে সমাজ সংস্কার আন্দোলনকে বেগবান করে। এজন্য এসকল গুরুত্বপূর্ণ দরসগুলি সংকলন আকারে প্রকাশের জন্য সচেতন কর্মী ও পাঠকদের দাবী ছিল দীর্ঘদিনের।
অবশেষে মাসিক আত-তাহরীকের মার্চ ২০২৪ পর্যন্ত প্রকাশিত লেখকের দরসে হাদীছ সমূহ নিয়ে ‘দরসে হাদীছ সিরিজ-১’ নামে সংকলনধর্মী এই গ্রন্থটি প্রকাশিত হ’তে যাচ্ছে। যা গবেষক, ইমাম, শিক্ষক-শিক্ষার্থী সহ সাধারণ পাঠকদের যথেষ্ট উপকারে আসবে
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
দরসে হাদীছ সিরিজ ১
Sorry, no reviews match your current selections



























































































