ছালাতুর রাসূল (ছাঃ)

ছালাতুর রাসূল (ছাঃ)

পৃষ্ঠা : 301, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

“ছালাতুর রাসূল (ছাঃ) ” বইটির ৪র্থ সংস্করণের ভূমিকা:

بسم الله الرحمن الرحيم
ছালাত শিক্ষার ক্ষেত্রে নির্ভরযােগতা ও জনপ্রিয়তার শীর্ষে ওঠা ছালাতুর রাসূল (ছাঃ)-এর ৪র্থ সংস্করণ বের করতে পেরে আমরা সর্বান্তঃকরণে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। কঠোর অধ্যবসায় ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাননীয় লেখক পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলােকে যে সংস্কারধর্মী লেখনী সমূহ সমাজকে একের পর এক উপহার দিয়ে চলেছেন, অত্র ছালাতুর রাসূল (ছাঃ) তারই একটি অংশ। ইমাম আহমাদ বিন হাম্বল (১৬৪-২৪১ হিঃ/৭৮১-৮৫৫ খৃঃ) বলেন, যদি তুমি (বাগদাদের) একশত মসজিদেও ছালাত আদায় কর, তবুও তুমি কোন একটি মসজিদে রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের ছালাত দেখতে পাবে না। অতএব তােমরা আল্লাহকে ভয় কর এবং তােমাদের নিজেদের ছালাত ও তােমাদের সাথীদের ছালাতের প্রতি দৃষ্টি দাও’(আবু ইয়া’লা, তাবাক্বাতুল হানাবিলাহ (বৈরূত: দারুল মা’রিফাহ, তাবি) ১/৩৫২)। এটি ছিল দূর অতীতের অবস্থা। এক্ষণে আমাদের এ ফিতার যুগে অবস্থার অবনতি কতদূর হয়েছে, তা সহজেই অনুমেয়। প্রধানতঃ অজ্ঞতা, সংকীর্ণতা ও শৈথিল্যবাদিতার ফলেই এগুলি ঘটেছে। অথচ ছাহাবায়ে কেরাম ও তাবেঈনে এযাম থেকে অবিরত ধারায় একথা বর্ণিত হয়েছে যে, কোন বিষয়ে হাদীছ পেলে তারা বিনা শর্তে তার উপর আমল করতেন’ (অলিউল্লাহ দেহলভী, আল-ইনছাফ, বৈরূত: পূঃ ৭০)। এতদ্ব্যতীত ইমাম আবু হানীফা (৮০-১৫০ হিঃ) সহ সকল মুজতাহিদ ইমাম বলেছেন যে, ছহীহ হাদীছই আমাদের মাযহাব’ (শা’রানী, কিতাবুল মীযান, দিল্লী: ১/৭৩)। উল্লেখ্য যে, শরী’আতের ব্যাখ্যা অবশ্যই হতে হবে ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীনের বুঝ অনুযায়ী, অন্যদের বুঝ অনুযায়ী নয়। রাসূল (ছাঃ) বলেন, কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে তার ছালাত সম্পর্কে। ছালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক হবে। আর ছালাতের হিসাব বেঠিক হলে অন্য সব আমল বরবাদ হবে (সিলসিলা ছহীহাহ হা/১৩৫৮)। সেকারণ মাননীয় লেখক সমাজের এই গুরুত্বপূর্ণ দিকটির প্রতি গভীরভাবে দৃষ্টি দিয়েছেন এবং চূড়ান্ত সাধনার মাধ্যমে মুহাদ্দেছীন ও সালাফে ছালেহীনের মাসলাক অনুসরণে ছহীহ হাদীছের ভিত্তিতে অত্র বইটি রচনা করেছেন। এ বইয়ের অনন্য বৈশিষ্ট্য হল, বড় একটি বিষয়কে ছােট পরিসরে বিশুদ্ধ দলীল সহ পেশ করা। আল্লাহভীরু মুসলমানের জন্য এ বই পরকালীন মুক্তির পথে আলােকবর্তিকা হবে বলে আমরা বিশ্বাস করি। সঙ্গত কারণেই বইয়ের কলেবর বৃদ্ধি পেয়েছে। ১ম সংস্করণে ৮০ পৃঃ, ২য় সংস্করণে ১৪৪ পৃঃ, ৩য় সংস্করণে ২৪৮ পৃঃ এবং ৪র্থ সংস্করণে ৩০৪ পৃঃ হয়েছে। উল্লেখ্য যে, ৪র্থ সংস্করণের হুবহু অনুবাদ হিসাবে ১ম ইংরেজী সংস্করণ একই সাথে প্রকাশিত হল। ফালিল্লা-হিল হামদ। বেপরিশেষে আমরা দারুল ইফতা ও গবেষণা বিভাগের সম্মানিত সদস্যগণকে এই বিশ্বজনীন গ্রন্থটি প্রকাশে আন্তরিক সহযােগিতার জন্য ধন্যবাদ জানাই। সাথে সাথে এ মূল্যবান বইটি মাননীয় লেখকের ও তাঁর পিতামাতা ও পরিবারবর্গের এবং এর সাথে সংশ্লিষ্ট ও সহযােগী সকলের পরকালীন মুক্তির অসীলা হৌক, এই দো‘আ করি -আমীন!

আরও পড়ুন...

180৳ 

একই বিষয়ে আরও দেখুন...

ছালাতে একাগ্রতা অর্জনের ৩৩ উপায়.webp

ছালাতে একাগ্রতা অর্জনের ৩৩ উপায়

Original price was: 60৳ .Current price is: 57৳ .

মুনাজাত ও নামাজ

মুনাজাত ও নামাজ

Original price was: 50৳ .Current price is: 34৳ .

সলাত পরিত্যাগকারীর বিধান

সলাত পরিত্যাগকারীর বিধান

Original price was: 50৳ .Current price is: 35৳ .

সলাত পরীত্যাগকারীর হুকুম

সলাত পরীত্যাগকারীর হুকুম

Original price was: 70৳ .Current price is: 45৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
ছালাতুর রাসূল (ছাঃ) ছালাতুর রাসূল (ছাঃ)
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
একই বিষয়ে আরও দেখুন...
কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে রসুলুল্লাহ সা. এর সলাত আদায়ের পদ্ধতি

রসূলুল্লাহ (স.)-এর সলাত আদায়ের পদ্ধতি

Original price was: 40৳ .Current price is: 26৳ .

রাসূল (সা.) এর ছালাত বনাম প্রচলিত ছালাত

রাসূল (সা.) এর ছালাত বনাম প্রচলিত ছালাত

Original price was: 240৳ .Current price is: 228৳ .

সলাত পরিত্যাগকারীর বিধান

সলাত পরিত্যাগকারীর বিধান

Original price was: 50৳ .Current price is: 35৳ .

হিসনুল মুসলিম

হিসনুল মুসলিম

Original price was: 140৳ .Current price is: 98৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?