সবর

সবর

পৃষ্ঠা : ১৭২, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

আমাদের জীবনটা বড্ড সমস্যা সংকুল। হঠাৎ করে যদি বাবা মারা যায় অথবা মা, অথবা যদি অনাকাঙ্খিতভাবে হারাতে হয় চাকরি, জীবন যদি বিপদের ঢালি নিয়ে হাজির হয় আমাদের সামনে, আমরা ভেঙে পড়ি। দূর্বল হয়ে পড়ি। ভিতরে ভিতরে গুড়িয়ে যাই।

জীবন এমনই। বহতা নদীর স্রোতের মতো জীবনের গতিপথ সরল এবং সোজা নয়। জীবনের পথ কখনো সমান্তরাল হয়না। অনিবার্য বাস্তবতা হলো এই, জীবনের গতিপথ সবসময় দূর্গম এবং বন্ধুর। পথে পথে কাঁটা বিছানো।

আমরা যদি নবী-রাসূলদের জীবনের দিকে তাকাই, তাহলে দেখবো যে তাদের জীবনের অধিকাংশ সময়ই অতিবাহিত হয়েছে এই দূর্গম এবং বন্ধুর পথ মাড়ি দেওয়ার মাধ্যমেই। তারা যে পরিবেশ, পরিস্থিতিতে তাওহীদের দাওয়াত নিয়ে ধরায় এসেছেন, সেই পরিবেশ-পরিস্থিতি কখনোই তাদের পক্ষে ছিলোনা। তাদেরকে জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। অথচ, তাঁরা ছিলেন নিষ্পাপ। তাহলে কেনো তাদের মুখোমুখি হতে হয়েছে এই কঠিন বাস্তবতার? হ্যাঁ, পরীক্ষা সবসময় বান্দার পাপের ফল নয়। কখনো কখনো বান্দার পরীক্ষাগুলো তার জন্যে আল্লাহর বিশেষ রহমত। এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ্‌ তাঁকে করে নেন আরো প্রিয়, আরো আপন, আরো উত্তম; কিন্তু, সব পরীক্ষাই যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তাও নয়। এর কিছু আছে বান্দার পাপের ফল। বান্দার নিজ হাতে কামাই করা গুনাহর ফসল। বান্দা যখন পাপ করতে করতে নিজের আত্মাকে কলুষিত করে তোলে, তখন তার জন্যে নেমে আসে আযাব। সেই আযাবের নামই পরীক্ষা।

তবুও, এই পরীক্ষা নিয়ামত হোক বা পাপের ফসল- কোন অবস্থাতেই বান্দা ভেঙে পড়বেনা। সাহস হারাবে না। সে ধৈর্যধারণ করবে।

আল্লাহ্‌ বলছেন, ‘নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয়, ক্ষুধা, জান-মাল এবং ফসলের ক্ষতির মাধ্যমে। অতএব, ( হে নবী ) আপনি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন’। [ বাকারা ১৫৫]

কুরআনের অনেক আয়াতে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া’তাআলা ধৈর্যশীলদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

একজন মুসলিম কখনোই ধৈর্য হারায় না। ভেঙে পড়েনা। মনোবল হারায় না। আল্লাহর উপর, আল্লাহর ফয়সালার উপর তার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকে।

যখন বিপদ নেমে আসে আমাদের উপর, যখন জীবন হয়ে উঠে পরীক্ষাময়, চারদিক থেকে পৃথিবীটা যখন ক্রমশঃ সংকুচিত হয়ে আসে, তখন একজন মুমিন কিভাবে ধৈর্যধারণ করবে? কিভাবে সবর করবে? সে উপায়গুলোর উপর লিখেছেন যুগের ইমাম, ফকীহ, মুজাদ্দিদ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। তাঁর রচিত বিখ্যাত বই ‘উদ্দাতুস সাবীরিন ওয়া যাখীরাতুশ শাকিরীন’ এর সংক্ষিপ্তসার।

 

আরও পড়ুন...

Original price was: 265৳ .Current price is: 186৳ .

You Save - 79৳ 
( 30% )

একই বিষয়ে আরও দেখুন...

অনুরোধটুকু রেখো

অনুরোধটুকু রেখো

Original price was: 250৳ .Current price is: 200৳ .

বক্তা ও শ্রোতার পরিচয়

বক্তা ও শ্রোতার পরিচয়

Original price was: 80৳ .Current price is: 75৳ .

মরেও অমর হওয়ার প্রচেষ্টা

মরেও অমর হওয়ার প্রচেষ্টা

Original price was: 165৳ .Current price is: 115৳ .

হতে চাই আল্লাহর প্রিয় বান্দা

হতে চাই আল্লাহর প্রিয় বান্দা

Original price was: 60৳ .Current price is: 39৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
সবর সবর
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 3 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-3 of 3 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
  3. YC

    এটি আমার পঠিতব্য অন্যতম শ্রেষ্ঠ কিতাব! আল্লাহ লেখকের প্রতি রহম করুন এবং অনুবাদকের প্রতি বারাকাহ নাজিল করুন আমীন!

    (0) (0)
একই বিষয়ে আরও দেখুন...
করুণাময়ের করুণাপ্রাপ্ত

করুণাময়ের করুণাপ্রাপ্ত

Original price was: 315৳ .Current price is: 252৳ .

কেন এ জীবন

কেন এ জীবন ?

Original price was: 250৳ .Current price is: 200৳ .

বক্তা ও শ্রোতার পরিচয়

বক্তা ও শ্রোতার পরিচয়

Original price was: 80৳ .Current price is: 75৳ .

সচ্চরিত্রতা ও চারিত্রিক গুণাবলী

সচ্চরিত্রতা ও চারিত্রিক গুণাবলী

Original price was: 425৳ .Current price is: 340৳ .

সুখের সন্ধান

সুখের সন্ধান

Original price was: 375৳ .Current price is: 300৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?