Opens in a new tab
আবার এসেছি ফিরে

আবার এসেছি ফিরে

পৃষ্ঠা : ১১২, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

আমাদের জীবনটা সাগরের ঢেউয়ের মতো সবসময় উত্থান-পতনের ভেতর দিয়ে যেতে থাকে। এক মুহূর্তের জন্য উত্থান ঘটার কিছুক্ষণ পরই আবার পতন হয়। জীবনের সকল ক্ষেত্রে এই রীতি চলমান। এটাই আল্লাহর সুন্নাহ। জীবনের আঙিনায় নানান প্রতিকূলতার মাঝে পথ তৈরি করে এগিয়ে যেতে হয়। আমৃত্যু আমাদের পথচলা এমনই হয়ে থাকে। আল্লাহর উপর বিশ্বাসের ক্ষেত্রেও আমরা ঢেউয়ের মতো এই উত্থান-পতন দেখি। কখনো কখনো তীব্র স্ফুলিঙ্গের মতো হৃদয়ের সাগরে ঈমানের বিস্ফোরণ হয়, আবার কখনো ভাটার মতো মিইয়ে পড়ে। এই ঈমান নবায়ন করে জীবন জারি রাখার যে কঠিন পথ, সে পথ পাড়ি দিলেই আমাদের পরম কাঙ্ক্ষিত পুরস্কার তথা জান্নাত অপেক্ষা করছে, যে পুরস্কার স্বয়ং আল্লাহ আমাদেরকে দিবেন।

আমাদের প্রত্যেকের যাত্রা ভিন্নরকম। কারো যাত্রাপথে ঈমানবর্ধক নানান উপকরণ সবসময় সাহায্য করে চলে। কারো জীবনে ঈমানের একটা স্থিতাবস্থা বিরাজ করে। কেউ বা আবার ঈমানের স্পর্শ পাওয়ার পর দীর্ঘ সময়ের জন্য পথহারা হয়ে যায়। অবশেষে পথ খুঁজে পেয়ে ঈমানের রঙে নিজেকে রঙিন করে নিতে পারে। শৈশবে ঈমানের কোমল স্পর্শে নিজেকে ধন্য করার পর পারিপার্শ্বিক পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে বহু মানুষ নিজেকে হারিয়ে বসে। আত্মপরিচয়ের সংকটে ভুগতে থাকে সবসময়। মুসলিম সংখ্যালঘু এমন দেশগুলোতে বেড়ে ওঠা শিশুদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি লক্ষণীয়। তবু শৈশবে ঈমানের স্বাদ পাওয়ার পর সেটা তাকে সবসময় তাড়িয়ে বেড়ায়। কখনো সেই আবেগ-অনুভূতি তাকে নীড়ে ফেরায়।এমনই একটি গল্প ‘আবার এসেছি ফিরে’। ঈমানদীপ্ত শৈশব-কৈশোর জীবন পার করার পরও তারুণ্যে এসে যারা বিচ্যুত হয়, তারা কি কখনো ফিরে আসতে পারে? ফিরে আসলে কোন বিষয়গুলোর প্রভাবে সে ফিরে আসে? প্রশ্নগুলোর কিছু উত্তর গল্পচ্ছলে দেওয়ার চেষ্টা করেছেন লেখক। সেটি অনুবাদ করে বাংলাভাষী পাঠকদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমার এই সামান্য কাজটুকু কবুল করে নেন এবং মানুষদের জন্য এটিকে উপকারী করে দেন। আমীন।

আরও পড়ুন...

Original price was: 250৳ .Current price is: 160৳ .

You Save - 90৳ 
( 36% )

একই বিষয়ে আরও দেখুন...

আরশের ছায়া

আরশের ছায়া

Original price was: 50৳ .Current price is: 40৳ .

একগুচ্ছ উপদেশ

একগুচ্ছ উপদেশ

Original price was: 15৳ .Current price is: 13৳ .

যুবকদের জন্য কতিপয় উপদেশ ও নির্দেশনা

যুবকদের জন্য কতিপয় উপদেশ ও নির্দেশনা

Original price was: 275৳ .Current price is: 220৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
আবার এসেছি ফিরে আবার এসেছি ফিরে
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 1 review
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-1 of 1 review
  1. TA

    ইসলামিক সাহিত্যের জগতে যে এত উঁচু মানের থ্রিলার ও ঈমানি গল্প থাকতে পারে, তা এই বইটা না পড়লে সত্যি অজানাই থেকে যেত।

    আরব সাহিত্যিকদের গভীর চিন্তাশক্তি আর গল্প বলার গভীরতা যে কতটা নিখুঁত, বারাআ আশ-শামীর লেখা এই বইটাই তার প্রমাণ। নির্দ্বিধায় বলা যায়, মূলধারার তথাকথিত কোনো সেক্যুলার প্ল্যাটফর্ম হলে এই উপন্যাস নিশ্চিতভাবেই বড় কোনো সাহিত্য পুরস্কার জিতে নিত।

    সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর ভেতরের গভীর অনুভূতি। টানা পাঁচটা গভীর ইসলামিক বই পড়েও মনের ভেতর ঈমানের যে তীব্র ধাক্কাটা হয়তো পেতেন না, এই একটা বইয়ের পাতায় পাতায় সেই ধাক্কাটা টের পাবেন।
    প্রতিটি অধ্যায় হৃদয়ের ভেতর এমন এক অদ্ভুত শীতলতা আর প্রশান্তি এনে দেয় যে জীবনের সব ক্লান্তি, না-পাওয়ার হাহাকার আর ডিপ্রেশন এক নিমেষে মুছে গিয়ে ঈমানের স্বাদকে ভেতর থেকে অসম্ভব মিষ্টি মনে হতে থাকে।

    আপনি যদি জীবনের কোনো গভীর হতাশায় ডুবে থাকেন কিংবা ঈমানের দূর্বলতা নিয়ে হতাশায় থাকেন—তবে দ্বিধাহীনভাবে এই বইটি হাতে তুলে নিন। কথা দিচ্ছি, শেষ পৃষ্ঠা বন্ধ করার পর আপনি আর আগের মানুষটি থাকবেন না; বুকের ভেতর অন্যরকম এক প্রশান্তি নিয়ে ফিরে আসবেন।

    (0) (0)
একই বিষয়ে আরও দেখুন...
অন্তরের রোগ ও আমল সিরিজ (১ ৮)

অন্তরের রোগ ও আমল সিরিজ (১-৮)

Original price was: 870৳ .Current price is: 609৳ .

উপদেশ

উপদেশ

Original price was: 280৳ .Current price is: 265৳ .

কেন এ জীবন

কেন এ জীবন ?

Original price was: 250৳ .Current price is: 200৳ .

প্রেম রোগ প্রতিপাদন ও প্রতিবিধান

প্রেম রোগ প্রতিপাদন ও প্রতিবিধান

Original price was: 190৳ .Current price is: 152৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই