জীবন যদি হতো নারী সাহাবির মতো

জীবন যদি হতো নারী সাহাবির মতো

পৃষ্ঠা : ১২৮, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

মক্কা নগরীতে একজন মহামানবের আবির্ভাব হলো, আসমান থেকে তার ওপর নেমে এলো এক ঐশী আলোক রেখা, দলে দলে মানুষ সেই মহামানবের ডাকে সমবেত হতে শুরু করল। একটি অত্যুজ্জ্বল আলোর পানে ছুটে আসতে লাগল তৃষিত সব প্রাণ। সেই তৃষ্ণার্ত, ক্ষুধিত প্রাণের মানুষগুলোর মাঝে, বিশাল একটি সংখ্যা ছিল নারীদের। নারী সাহাবিদের। রাযিয়াল্লাহু আনহুন্না। নবিজি যখন এক চরম, পরম ও মহাসত্যের দিকে মানুষকে আহ্বান করলেন, তখন অনেকের মতো চারদিক থেকে তৃষিত হৃদয়ে ছুটে এলো নারীদের দলও। তারাও বরণ করে নিল সত্যের পেয়ালা। যে অমৃত নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধারণ করে এনেছেন হেরা পর্বত থেকে, সেই অমৃত পান করতে উদগ্রীব হয়ে পড়লেন তারাও।

সত্যের এই মিছিলে যোগদান তাদের জন্য সহজ ছিল না মোটেও। নবিজির ডাকে সাড়া দিতে গিয়ে তারা হয়েছেন ঘরহারা। হারিয়েছেন প্রিয় মানুষ, প্রিয় মুখ। সত্যকে নিজেদের জীবনে ধারণ করতে গিয়ে তারা হিজরত করেছেন। ছেড়ে এসেছেন প্রিয় জন্মভূমি। এমনকি হাসিমুখে মৃত্যুর মিছিলেও তারা অংশ নিয়েছেন। তবু যে অমৃত তারা পান করেছেন, যে রঙে রাঙিয়েছেন জীবন, যে সুরে আবগাহন করেছেন তনুমন, সেই অমৃত, সেই রং, সেই সুর থেকে তারা একচুল পরিমাণও বিচ্যুত হননি। এতটাই দৃঢ় আর অবিচল ছিল তাদের ঈমান।

ঐশী আলোর ঝলকানিতে আমাদের নারী সাহাবিগণ তাদের জীবনকে করেছেন আলোকময়, যে সুর আর লহরির মাঝে তারা হারিয়ে গেছেন, সত্যের পথে হাঁটতে তারা যে ত্যাগ-তিতিক্ষা, যে বিসর্জন দিয়েছেন, তা-ই উপজীব্য হয়ে উঠে এসেছে আমাদের ‘জীবন যদি হতো নারী সাহাবির মতো’ বইতে। সত্য আর সুন্দরের জন্য তাদের কুরবানি, তাদের আত্মত্যাগের গল্পগুলো থেকে আমরা খুঁজে নেব আমাদের জীবনের রসদ। রাঙিয়ে নেব আমাদের জীবনোধ্যায়। শুধরে নেব ভুল। জাগিয়ে তুলব বিস্মৃত অন্তর।

আরও পড়ুন...

Original price was: 186৳ .Current price is: 130৳ .

You Save - 56৳ 
( 30% )

একই বিষয়ে আরও দেখুন...

জান্নাতী নারী

জান্নাতী নারী

Original price was: 60৳ .Current price is: 42৳ .

নারীদের পবিত্রতার জরুরি বিধান

নারীদের পবিত্রতার জরুরি বিধান

Original price was: 80৳ .Current price is: 50৳ .

প্রগতির স্রোতে ভাসমান নারী

প্রগতির স্রোতে ভাসমান নারী

Original price was: 60৳ .Current price is: 42৳ .

মুমিন নারীদের বিশেষ বিধান

মুমিন নারীদের বিশেষ বিধান

Original price was: 258৳ .Current price is: 181৳ .

সলাতে নারীর পোশাক ও পর্দা

সলাতে নারীর পোশাক ও পর্দা

Original price was: 46৳ .Current price is: 32৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
জীবন যদি হতো নারী সাহাবির মতো জীবন যদি হতো নারী সাহাবির মতো
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 4 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-4 of 4 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
  3. MA

    জীবন যদি হতো নারী সাহাবিদের মতো বইটিতে নারী সাহাবীদের কেবল জীবনী নয়, বরং তাদের জীবনদর্শনকে ফুটিয়ে তোলা হয়েছে।
    বইটিতে আধুনিক চাকচিক্যময় জীবন আর সাহাবীদের সহজ-সরল আল্লাহভীতিপূর্ণ জীবনের মধ্যকার পার্থক্য,ইসলামের প্রাথমিক যুগে নারীরা কীভাবে সব প্রতিকূলতা জয় করেছিলে,মা, স্ত্রী বা বোন হিসেবে তাদের অবদানের চিত্র,বর্তমান সময়ের ফিতনা বা চ্যালেঞ্জগুলোর বিপরীতে নারী সাহাবীরা কীভাবে চলতেন, ইত্যাদি সেই তুলনাটি খুব সুন্দরভাবে করা হয়েছে।

    (0) (0)
  4. JA

    বইটি খুবই গুরুত্বপূর্ণ মাশাআল্লাহ।বইটিতে নারী সাহাবিদের ধৈর্য, ত্যাগ, আল্লাহর প্রতি ভালোবাসা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যার ফলে তাদের মতো করে জীবন গড়ার অনুপ্রেরণা পাওয়া যায়।

    (0) (0)
একই বিষয়ে আরও দেখুন...
নারীদের পবিত্রতার জরুরি বিধান

নারীদের পবিত্রতার জরুরি বিধান

Original price was: 80৳ .Current price is: 50৳ .

পর্দার বিধান

পর্দার বিধান

Original price was: 165৳ .Current price is: 132৳ .

মহিলাদের একান্ত বিষয়

মহিলাদের একান্ত বিষয়

Original price was: 80৳ .Current price is: 52৳ .

সলাতে নারীর পোশাক ও পর্দা

সলাতে নারীর পোশাক ও পর্দা

Original price was: 46৳ .Current price is: 32৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?