
ইমান ভঙ্গের কারণ
অনুবাদক
:
প্রকাশনী
:
বিষয়
:
পৃষ্ঠা : ২০৮, কভার : পেপার ব্যাক,
ভাষা : বাংলা
বর্তমান সময়ে মুসলিম উম্মাহর অন্যতম বড় সংকট হলো কাউকে সহজেই কাফির বলে দেওয়া অথবা ইমান ভঙ্গের স্পষ্ট বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া। এই বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির যুগে সঠিক পথ কোনটি? ইমাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব রহিমাহুল্লাহর মূল রচনা এবং শাইখ ড. সুলাইমান আর-রুহাইলি রহিমাহুল্লাহর সাবলীল ব্যাখ্যার সমন্বয়ে তৈরি এই বইটি আপনাকে সঠিক দিকনির্দেশনা দেবে। ইমান কীসে নষ্ট হয় এবং কীভাবে তা হেফাজত করতে হয়, তা জানতে বইটি একটি নির্ভরযোগ্য গাইড।
আরও পড়ুন...
Original price was: 225৳ .180৳ Current price is: 180৳ .
( 20% )
সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
Add a review
ইমান ভঙ্গের কারণ
Your review
* Review is required
Name
* Name is required
Email
* Email is required
86%
14%
0%
0%
0%
1-5 of 7 reviews





























#বই_রিভিউ
মানুষের কথা, কর্ম, চলাফেরা, বিশ্বাসের ফলে ঈমান বিনষ্ট হয় বা এমনও কথা আছে যা বলা ও বিশ্বাসের কারণে মানুষের ঈমান ভেঙ্গে যায়। কিন্তু মানুষ সেটি সম্পর্কে বিন্দুমাত্র জানেন না।
মানুষ কত কত বই পড়ে কিন্তু ইসলামের প্রথম রুকন “ঈমান” সম্পর্কে আমরা খুব একটা পড়িনা বা অল্প সংখ্যক মানুষ-ই জ্ঞান রাখেন।
আল্লাহ বলেন—
“অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও মুশরিক।”
[সুরা: ইউসুফ, ১২/১০৬]
খেয়াল করে দেখুন আল্লাহ কিভাবে সতর্ক করেছেন আমাদেরকে?
মুসলিমদের অনেকেই ঈমানের দাবী করবে কিন্তু তাদের মধ্যে অধিকাংশ অর্থাৎ মুসলিমদের মধ্যে বেশি সংখ্যক মানুষ আল্লাহকে স্রষ্টা, পালনকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে বিশ্বাস করলেও ইবাদত ও দাসত্বের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে।
অর্থাৎ আমরা ঈমানদার দাবী করলেও বাস্তবিকভাবে আমাদের ঈমান কতটুকু সেই বিষয়ে আমরা পড়িওনা আবার জ্ঞানও অর্জন করিনা।
কিন্তু ঈমানের বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ বিষয়গুলার মধ্যে একটি ও অন্যতম ।
বইটির আরবী নাম “নাওয়াকিদুল ইসলাম” আর বাংলায় অনূদিত হয়েছে “ঈমান ভঙ্গের কারণ” নামে।
ঈমান ভঙ্গের প্রধান দশটি কারণ কুরআন ও সুন্নাহ থেকে আলোচনা করা হয়েছে। যা প্রত্যেক মুসলিমের জানা ফরজ। দশটি বিষয় হলো—
১. আল্লাহর ইবাদতের শিরক করা।
২. বান্দা ও আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী তাদেরকে ডাকা, তাদের কাছে সুপারিশ চাওয়া এবং তাদের উপর ভরসা করা।
৩. কাফেরদেরকে কাফের না বলা কিংবা তাদের কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করা কিংবা তাদের মতাদর্শকে সঠিক মনে করা।
৪. মানব রচিত বিধানকে শরীয়তের বিধানের চেয়ে উত্তম মনে করা।
৫. শরীয়তের কোনো বিষয়কে অপছন্দ করা।
৬. শরীয়তের কোনো বিষয়কে উপহাস করা।
৭. জাদু করা
৮. মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের বিজয় কামনা করা বা কাফেরদেরকে সাহায্য করা।
৯. মুহাম্মাদ ﷺ আনীত শরীয়ত না মেনে চলারও সুযোগ আছে— এমন বিশ্বাস পোষন করা।
৯. আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া।
এই দশটির ব্যাখ্যা যখন কুরআন ও হাদিসের রেফারেন্সসহ বুঝে বুঝে পড়বেন আপনার কান্না আসবে। আরেহ আমি কীভাবে এত এত শিরক ও কুফরীতে লিপ্ত। কিন্তু আমিতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমার মধ্যে এত শিরক, কুফর কিভাবে প্রবেশ করলো? আপনি তখন উপলব্ধি করবেন, ইসলাম পড়ার পর সেইভাবে আমল করার করার জিনিস। যা থেকে আমি এত দিন, মাস বা বছর বিরত ছিলাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক।
ইমাম, মুজাদ্দিদ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ বইটি লিখেছেন। বইটি ব্যাখ্যা করেছেন মদিনার সম্মানিত ইমাম, ফকিহ, উসুলি শাইখ ড. সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ। আর বইটি ব্যাখ্যা করেছেন আমাদের আরেক মেধাবী আলেম উস্তাদ Md Abdullah Mridha হাফিজাহুল্লাহ। তার খুরধার বুদ্ধিবৃত্তিক প্রত্যেকটা লিখনী আমাদের অন্তরে ইলমের ঘাটতি পূরণ করে। আমরা সালাফীদের দাওয়াতী ময়দানে বেশ কয়েকজনের মধ্যে যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, তার মধ্যে একজন আব্দুল্লাহ মৃধা ভাই। আল্লাহ তার লিখনীতে বারাকাহ দান করুক এবং সুস্থতা দান করুক।
বই: ঈমান ভঙ্গের কারণ
লেখক: ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ
ব্যাখ্যা: শাইখ ড. সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ
অনুবাদক: উস্তাদ মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা
পৃষ্ঠা: ২০৭
ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।
আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!
ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে প্রত্যেকটা মুসলমানের জানা ফরজ আল্লাহ সূরা ফুরকানে বলেছে আমি কিছু মানুষের আমলের দিকে এগিয়ে যাব এবং সেই আমলগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণা ন্যায় উড়িয়ে দেবো যাদের আমল বিচার মাঠএ টিকবে না কাদের আমল যাদের ঈমান ছিল না অথচ আমল করে গেছে এই জন্য ঈমান ভঙ্গের কারণগুলো বিষয়ে আমাদের অবশ্যই অবগত থাকা উচিত কি কি কারণ আমাদের ঈমান ভেঙ্গে যায়
আমরা অনেক সময় না বুঝেই এমন কাজ করি যা ঈমানের জন্য হুমকিস্বরূপ। এই বইটি সেই সূক্ষ্ম বিষয়গুলো চিনতে সাহায্য করে। শাঈখ সুলায়মান আল উলওয়ানের ব্যাখ্যাটি বেশ সহজ এবং তথ্যবহুল। সাধারণ পাঠকদের বোঝার জন্য এটি চমৎকার। বইটি খুব বড় নয়, তাই অল্প সময়ে ঈমানের মৌলিক সুরক্ষা কবচগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়।