Porda narir asol sundrjo

পর্দা নারীর আসল সৌন্দর্য

পৃষ্ঠা : ২০৮, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

ইসলাম শুধুই কোনো ধর্ম নয়—এটি এমন এক জীবনবিধান, যা জীবনের প্রতিটি পরতে পরতে রেখেছে পরিপূর্ণ গাইডলাইন। এই বিধানের অন্যতম, অনন্য ও মর্যাদাবান অংশ হলো নারীর পর্দা। পর্দা কেবল কাপড় পরিধান নয়; এটি নারীকে করে তোলে সুরক্ষিত, সম্মানিত ও স্বাতন্ত্র্যপূর্ণ। এটি তার আত্মমর্যাদা, তার নিরাপত্তা এবং তার পরিচয়ের গৌরবময় ঢাল। আলোকমাল্য সাজানো একটি সমাজ তখনই সৌন্দর্যমণ্ডিত হয়, যখন তার নারীরা হন শালীনতায় পরিপূর্ণ ও সংরক্ষিত। কিন্তু আজ, তথাকথিত প্রগতিশীলতার স্রোতে সেই শালীনতা যেন বিলীন হতে বসেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে উদ্ভিন্ন হচ্ছে অনাচার, অপসংস্কৃতি ও চরিত্রহীনতার বিষবাষ্প। এমতাবস্থায় সত্যনিষ্ঠ মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব—নিজ ঘর, পরিবার ও সমাজকে ইসলামের বিশুদ্ধ শিক্ষায় গড়ে তোলা। আর সে পথে এক গুরুত্বপূর্ণ ধাপ হলো নারীর পর্দা।

এমন এক প্রেক্ষাপটে এই গ্রন্থটির প্রকাশ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয় প্রয়াস। এটি মূলত গুরুত্বপূর্ণ একটি আরবি গ্রন্থের অনুবাদ, যা হৃদয়গ্রাহী ভাষায় ‘ও সরল শৈলিতে উপস্থাপন করেছেন মিজানুর রহমান ফকির। এই অনুবাদে কেবল শব্দান্তর করেননি—তিনি হৃদয়ের ভাষায় ফুটিয়ে তুলেছেন পর্দার প্রকৃত আবেদন, ইসলামী দৃষ্টিভঙ্গি, শরঈ বিধান ও সমাজ বাস্তবতায় এর অপরিহার্যতা।

সম্মানিত পাঠক! এই ক্ষুদ্র অথচ গভীর অন্তর্দৃষ্টি-সম্পন্ন গ্রন্থে আপনি দেখতে পাবেন পর্দা সংক্রান্ত কুরআন-হাদীসের নির্দেশনা, নবীজির যুগের উজ্জ্বল আদর্শ, সাহাবায়ে কেরামের জীবনচিত্র এবং আমাদের সময়ের সমাজ বাস্তবতার বিশ্লেষণ। এটি শুধুমাত্র একটি জ্ঞানভিত্তিক রচনা নয়, বরং একটি আন্তরিক আহ্বান – হৃদয়ের দরজায় প্রেরিত এক পরিশুদ্ধ ডাক, যাতে আমরা পর্দার অন্তর্নিহিত অর্থ অনুধাবন করে তা জীবন ও সমাজে বাস্তবায়ন করতে পারি।

এই গ্রন্থ পাঠকের চিন্তার জগতে সৃষ্টি করবে এক নীরব আলোড়ন। পথহারা মন ফিরে পাবে দিকদর্শন এবং সমাজে গড়ে উঠবে পরিশীলিত, নিরাপদ ও ঈমানদীপ্ত পরিবেশ ইনশা-আল্লাহ।

আরও পড়ুন...

Original price was: 300৳ .Current price is: 195৳ .

You Save - 105৳ 
( 35% )

একই বিষয়ে আরও দেখুন...

পর্দার বিধান

পর্দার বিধান

Original price was: 165৳ .Current price is: 132৳ .

মুমিন নারীদের বিশেষ বিধান

মুমিন নারীদের বিশেষ বিধান

Original price was: 258৳ .Current price is: 181৳ .

যে নারী নয়ন জুড়ায়

যে নারী নয়ন জুড়ায়

Original price was: 200৳ .Current price is: 140৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
পর্দা নারীর আসল সৌন্দর্য পর্দা নারীর আসল সৌন্দর্য
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 3 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-3 of 3 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
  3. ZR

    পর্দা নারীর আসল সৌন্দর্য বইটিতে নারীর পর্দার বিধান খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।প্রতিটি নারীর জন্য পর্দা খুবই গুরুত্বপূর্ণ।বইটি পর্দার জন্য বেস্ট গাইডলাইন।

    (0) (0)
একই বিষয়ে আরও দেখুন...
জান্নাতী রমণী

জান্নাতী রমণী

Original price was: 125৳ .Current price is: 100৳ .

পর্দা কার সাথে এবং কীভাবে

পর্দা কার সাথে এবং কীভাবে

Original price was: 140৳ .Current price is: 91৳ .

পর্দার বিধান

পর্দার বিধান

Original price was: 165৳ .Current price is: 132৳ .

প্রগতির স্রোতে ভাসমান নারী

প্রগতির স্রোতে ভাসমান নারী

Original price was: 60৳ .Current price is: 42৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই
1 / ?