Manhaj Package

মানহাজ প্যাকেজ বিলিভার্স

বিষয়
:
পৃষ্ঠা : ৮০০, কভার : হার্ড কভার, ভাষা : বাংলা

মানহাজ বিষয়ে বেস্ট সেলিং দুটো বই

১। এটা সালাফগণের মানহাজ নয়!

২। মানহাজুস সালাফ।

বিলিভার্স ভিশন পাবলিকেশন্স থেকে সালাফি আকিদা ও মানহাজের প্রকাশিত বেস্ট সেলিং ২টি বই সম্পর্কিত তথ্য।

📗 বেস্ট সেলিং বই -০১
● বই: এটা সালাফগণের মানহাজ নয়!
● মূল: শাইখ ড. মুহাম্মাদ ইবন উমার ইবন সালিম বাযমূল
● অনুবাদ: হাবিব বিন তোফাজ্জল
● সম্পাদনা: ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া হাফিজাহুল্লাহ
● বইয়ের সাইজ : ৫.৫ x ৮.৫ ইঞ্চি
● কভারের ধরণ : হার্ডকভার
● পৃষ্ঠা সংখ্যা: ২৪৪
● মুদ্রিত মূল্য: ৪৪৯ টাকা
● প্রকাশনী: বিলিভার্স ভিশন পাবলিকেশন্স।

📖 বইটি সম্পর্কে কিছু কথা:
‘এটাই সালাফগণের মানহাজ’-এই বুলি বর্তমানে সবাই আওড়ায়। আসলে তারা নিজেদের স্বার্থ ও পছন্দনীয় মত রক্ষার্থে নিজেদের মানহাজকে ‘সালাফগণের মানহাজ’ বলে চালিয়ে দিচ্ছে। এরূপ ভেজাল, বিভ্রান্ত মানহাজে বাজার সয়লাব। বিভ্রান্তির এই বাজারে প্রকৃত ‘সালাফগণের মানহাজ’-এর সন্ধান দিতেই বইটি সাজানো হয়েছে। এতে ৫৪টি পয়েন্টে প্রমাণসহ প্রাঞ্জলভাবে ‘এটা সালাফগণের মানহাজ নয়’ বর্ণনা করা হয়েছে।

📗 বেস্ট সেলিং বই-০২
● বই: মানহাজুস সালাফ
● মূল: শাইখ নাসিরুদ্দিন আলবানি (রাহি.)
● অনুবাদ: উস্তায আব্দুল্লাহ মাহমুদ
● সম্পাদনা: ড. শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ
● বইয়ের সাইজ : ৫.৫ x ৮.৫ ইঞ্চি
● কভারের ধরণ : হার্ডকভার
● পৃষ্ঠা সংখ্যা: ৫৫৬
● মুদ্রিত মূল্য: ৭১৫ টাকা
● প্রকাশনী: বিলিভার্স ভিশন পাবলিকেশন্স।

📖 বইটি সম্পর্কে কিছু কথা:
‘মানহাজ’ অর্থ পন্থা ও পদ্ধতি। দীন পালনের পন্থা ও পদ্ধতি। মানহাজ মানুষকে শিক্ষা দেয় কোন পদ্ধতিতে আকীদা শিখতে হবে ও আকীদা লালন করতে হবে? কোন পদ্ধতিতে ইবাদত ও মুআমালাত করতে হবে? কোন পদ্ধতিতে মানুষ সমালোচনা-পর্যালোচনা করতে হবে এবং কাউকে তাকফীর, তাবদী ও তাফসীক করতে হবে? মোটকথা, আমরা আমাদের যাপিত জীবনে কীভাবে দীন পালন করবো, তার সঠিক দিকনির্দেশনা প্রদান করা মানহাজের কাজ।

কাজেই বিশুদ্ধ ও সঠিক মানহাজের ব্যাপারে কারো জ্ঞানের কমতি বা ত্রুটি থাকলে তার পক্ষে সঠিকভাবে দীন পালন করা সম্ভব নয়। দীন পালন করতে গিয়ে হয় দীনের নামে বাড়াবাড়ি করবে অথবা ছাড়াছাড়ি করবে। অনুরূপভাবে কারো যদি বিশুদ্ধ মানহাজের জ্ঞান না থাকে কিংবা ভুল মানহাজের জ্ঞান থাকে, তাহলে সেও দীন পালন করতে গিয়ে হয় দীনের নামে বাড়াবাড়ি করবে অথবা ছাড়াছাড়ি করবে। কাজেই দীনের নামে বাড়াবাড়ি করা বা ছাড়াছাড়ি ও শিথিলতা করার মূল কারণ মানহাজ বিষয়ক জ্ঞান না-থাকা অথবা ভুলভাবে মানহাজ চর্চা করা। তাছাড়া মুসলিমসমাজে বিচ্ছিন্নতা ও বিভক্তি, পরস্পরের নগ্ন সমালোচনা এবং অন্যায়ভাবে তাকফীর, তাবদী ও তাফসীকের মূল কারণ হলো ভুল মানহাজ চর্চা করা।

🗒 মানহাজুস সালাফ সংকলন ও অনুবাদের ক্ষেত্রে অনুসৃত পদ্ধতি

● ‘মানহাজুস সালাফ’ গ্রন্থটির অধিকাংশ আলোচনা শাইখ ড.শাদী ইবন মুহাম্মাদ ইবন সালিম আলে-নুমান সংকলিত ‘জামিউ তুরাসিল আল্লামা আলবানী ফিল মানহাজ’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন।

● ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর আলোচনা কোনোরকম পরিবর্তন ও পরিবর্ধন করা ছাড়াই অনুবাদ করা হয়েছে। তবে দুএক জায়গায় পাঠকদের সুবিধার্থে হুবহু অনুবাদ না করে সংক্ষিপ্ত অথবা বৃদ্ধি করা হয়েছে। যেসব জায়গায় সংক্ষিপ্ত বা বৃদ্ধি করা হয়েছে, সেসব জায়গা টীকায় ‘পরিমার্জিত’ লিখে চিহ্নিত করে দেওয়া হয়েছে।

● টীকায় আয়াত ও হাদীসের যে উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে, তা আমার নিজের পক্ষ থেকে। টীকায় সকল হাদীসের হুকুম লাগানো হয়নি। কারণ, তিনি গ্রহণযোগ্য হাদীস ছাড়া দলীল গ্রহণ করতেন না। তবে দুএক জায়গায় প্রদত্ত মতামতকে শক্তিশালী করার জন্য তিনি দুর্বল হাদীস এনেছেন। সে-দুএকটি হাদীসের দুর্বলতা টীকায় উল্লেখ করা হয়েছে।

● ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর আলোচনার পূর্বে ও পরে আমার পক্ষ থেকে যে-টীকা ও আলোচনা সংযোজন করা হয়েছে, তার শুরুতে মোটাদাগে ‘আমি বলবো’ উল্লেখ করে সেসব টীকা চিহ্নিত করা হয়েছে। পাঠকদের বিষয়টি খেয়াল রাখার পরামর্শ রইলো।

আরও পড়ুন...

Original price was: 1164৳ .Current price is: 815৳ .

You Save - 349৳ 
( 30% )

একই বিষয়ে আরও দেখুন...

আল-ওয়ালা ওয়াল বারা

আল-ওয়ালা ওয়াল বারা

Original price was: 165৳ .Current price is: 116৳ .

ইসলামের সচিত্র গাইড

ইসলামের সচিত্র গাইড

Original price was: 146৳ .Current price is: 102৳ .

Usulus sunnah

উসুলুস সুন্নাহ

Original price was: 500৳ .Current price is: 400৳ .

এটা সালাফগনের মানহাজ নয়

এটা সালাফগনের মানহাজ নয়

Original price was: 449৳ .Current price is: 314৳ .

শারহুল আকীদাহ আল ওয়াসিত্বীয়া

শারহুল আকীদাহ আল ওয়াসিত্বীয়া

Original price was: 375৳ .Current price is: 300৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
মানহাজ প্যাকেজ বিলিভার্স মানহাজ প্যাকেজ বিলিভার্স
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 4 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-4 of 4 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
  3. MR

    বইদুইটা মানুষের মুখে শুনেছি অনেক চমৎকার একটি বই।দাওয়াতি কাজের জন্য নাকি চমৎকার।বইদুটি ভিতরে বলা যায় মণিমুক্তা আছে
    বইটি কেনার অনেক ইচ্ছা কোনো একদিন কিনব শুধু দেখার জন্য যে বইদুটার ভেতর কি এমন আছে🌸

    (0) (0)
  4. S

    বিশ্বাসের অপর নাম সুন্নাহ বুকশপ । এটা সালাফদের মানহায নয়, এটা পড়া হয়েছে আলহামদুলিল্লাহ,ব ইয়ের বর্ননা দুই লাইনে কখন সমাপ্ত করা যাবে না, কেননা বইটায় এমন
    ।বেশ কয়েকবছর ধরে সুন্নাহের সাথে পরিচিত আলহামদুলিল্লাহ।

    (0) (0)
একই বিষয়ে আরও দেখুন...
আল-ওয়ালা ওয়াল বারা

আল-ওয়ালা ওয়াল বারা

Original price was: 165৳ .Current price is: 116৳ .

এটা সালাফগনের মানহাজ নয়

এটা সালাফগনের মানহাজ নয়

Original price was: 449৳ .Current price is: 314৳ .

ওহে সুন্নাহর অনুসারীগণ

ওহে সুন্নাহর অনুসারীগণ

Original price was: 110৳ .Current price is: 105৳ .

শারহুল আকীদাহ আল ওয়াসিত্বীয়া

শারহুল আকীদাহ আল ওয়াসিত্বীয়া

Original price was: 375৳ .Current price is: 300৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?