
মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল
‘মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল’ এটি কুরআন-সুন্নাহর আলোকে মাযহাবনিরপেক্ষ ও মৌলিক একটি কিতাব। বাংলাভাষায় মুসলিম নারীদের জন্য উপযোগী ও পূর্ণাঙ্গ এমন একটি কিতাবের চাহিদা দীর্ঘদিনের। বইটিতে ঈমান ও ইসলামের মৌলিক বিষয় থেকে শুরু করে নারীজীবনের সকল ব্যক্তিগত ও সামাজিক বিধানসমূহ সহজ-সাবলীলভাবে পেশ করা হয়েছে। একটি কমপ্লিট প্যাকেজ। আলহামদুলিল্লাহ!
পুরুষদের ওপর যেমন শরীআতের বিধান অর্পিত, ঠিক তেমনভাবে নারীদেরও ওপর শরীআতের বিধান অর্পিত। তাই শরীআত কর্তৃক নারীদের ওপর যেসব দায়িত্ব ও ইবাদত নির্ধারিত, সেসব বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করা তাদের ওপর আবশ্যক। যেমন, পবিত্রতা অর্জন করা, সালাত কায়েম করা, সিয়াম পালন করা, সম্পদ থাকলে যাকাত আদায় করা, সামর্থ্য থাকলে হজ্জ সম্পাদন করা ইত্যাদি। এসব বিষয়ে জ্ঞানার্জন করা তাদের ওপর ওয়াজিব। এসব বিষয়ে অজ্ঞ থাকার কোনো সুযোগ নেই। দীনী জ্ঞানার্জন প্রতিটি মুসলিম নর-নারীর ওপর ফরয। ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেন, ‘মহিলারা পুরুষের মতোই শরীআতের দায়িত্বপ্রাপ্তা। তাই তাদের ওপর যেসব বিষয় ওয়াজিব ও ফরয, সেসব বিষয়ে জ্ঞান অর্জন করা তাদের জন্য ওয়াজিব; যাতে তারা তাদের ওপর অর্পিত বিধানসমূহ যথাযথ ও সুষ্ঠুভাবে পালন করতে পারে।
বইটির বৈশিষ্ট্য:
১. আধুনিক জামানার নারীদের প্রয়োজনীয়তা লক্ষ্য রেখে বইটি রচনা করা হয়েছে।
২. কুরআন ও সহীহ হাদীসের আলোকে গ্রহণযোগ্য মতামত উল্লেখ করা হয়েছে।
৩. ইমামগণের বিরল বা শায মতামত স্থান এতে পায়নি।
৪. ইখতিলাফী বিষয়ে রাজেহ বা প্রাধান্যপ্রাপ্ত মত উল্লেখ করা হয়েছে।
৫. ঈমান আকীদার মৌলিক আলোচনা থেকে শুরু করে ফিকহি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ একটি বইতেই সম্পন্ন হয়েছে। যা বাজারে অন্য বইতে পাওয়া যায় না।
৬. বইটি ফিকহি বিন্যাস অনুযায়ী সাজানো।
Original price was: 599৳ .419৳ Current price is: 419৳ .
একই বিষয়ে আরও দেখুন...
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল
| 5 star | 100% | |
| 4 star | 0% | |
| 3 star | 0% | |
| 2 star | 0% | |
| 1 star | 0% |

নারীদের দ্বীনী জ্ঞান অর্জনে “মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল” নির্ভরযোগ্য একটি বই ।নারীদের জীবনের প্রতিটি ক্ষেত্র এখানে সহজভাবে ব্যাখা করা হয়েছে।প্রত্যেকটা মেয়েরই উচিত শরীয়াহ সম্মতভাবে জ্ঞান অর্জনের জন্য বইটি পড়া ইন শা আল্লাহ।
আলহামদুলিল্লাহ!
একজন মুসলিম নারীর জীবন কেবল একটি সংসারের সীমাবদ্ধ গল্প নয়; বরং তা লজ্জা, ইমান, ত্যাগ, ইবাদত ও জান্নাতের পথে চলার এক মহিমান্বিত সফর। আর সেই সফরকে সহজ, সুন্দর ও
শরীয়তসম্মত করতে যেসব কিতাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার মধ্যে “মুসলিমে নারীর পূর্ণাঙ্গ মাসাঈল” নিঃসন্দেহে একটি মূল্যবান সংযোজন।
এই কিতাবটি শুধুমাত্র প্রশ্নোত্তরের সংকলন নয়; বরং একজন মুসলিম নারীর জীবনের প্রতিটি ধাপের জন্য একটি নির্ভরযোগ্য দিকনির্দেশনা। পবিত্রতা, নামাজ, পর্দা, বিবাহ, স্বামী-স্ত্রীর হক, সন্তান প্রতিপালন, ইদ্দত, তালাক, নারীর দৈনন্দিন জীবন—এসব বিষয়ে কুরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত সুন্দর ও সহজ ভাষায় আলোচনা করা হয়েছে।
বর্তমান যুগে যখন নারীরা বিভিন্ন মতবাদ, সংস্কৃতি ও বিভ্রান্তির মাঝে দ্বিধাগ্রস্ত, তখন এমন একটি কিতাব যেন অন্ধকারে আলোর প্রদীপ। কারণ ইসলাম নারীদেরকে অসম্মান নয়, বরং সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। আর সেই মর্যাদা রক্ষার সঠিক পদ্ধতি জানতে হলে শরয়ী জ্ঞান অর্জনের বিকল্প নেই।
বিশেষ করে আজকের সময়ে সোশ্যাল মিডিয়া ও মনগড়া ফতোয়ার যুগে অনেক নারী দ্বীনের মৌলিক মাসআলাই সঠিকভাবে জানেন না। ফলে কখনো ইবাদত নষ্ট হয়, কখনো পারিবারিক জীবনে অশান্তি তৈরি হয়। অথচ একটি সহীহ আকীদা ও বিশুদ্ধ মাসআলার কিতাব একজন নারীর জীবন বদলে দিতে পারে। “মুসলিমে নারীর পূর্ণাঙ্গ মাসাঈল” সেই প্রয়োজন পূরণের এক অনন্য প্রচেষ্টা।
এই কিতাবের সবচেয়ে সুন্দর দিক হলো—এটি নারীদের জীবনের বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে আলোচনা করেছে। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, বরং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অসংখ্য মাসআলার সহজ সমাধান এতে পাওয়া যায়। তাই এটি প্রতিটি মুসলিম বোনের ব্যক্তিগত লাইব্রেরিতে থাকা উচিত একটি গুরুত্বপূর্ণ বই।
যে ঘরে দ্বীনি ইলমের কিতাব থাকে, সে ঘরে রহমত নাযিল হয়। আর যে নারী দ্বীনের জ্ঞান অর্জন করে, সে কেবল নিজেকেই নয়—একটি পরিবার, এমনকি ভবিষ্যৎ প্রজন্মকেও হেদায়েতের পথে পরিচালিত করতে পারে।
আল্লাহ তাআলা আমাদের মা-বোনদেরকে সহীহ দ্বীনি জ্ঞান অর্জনের তাওফীক দান করুন, আমীন।
গুরুত্বপূর্ণ একটি বই ✨