শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রহ.
ইমাম আয-যাহাবী রহ. বলেন, ‘ইমাম ইবনে তাইমিয়াহ রহ. এতো উঁচু মাপের মানুষ যে, আমার মতো লোকের পক্ষ তাঁর জীবনচরিত বর্ণনা করা সম্ভব নয়। আমি যদি কা’বার মাকামে ইবরাহীম এবং রুকনে ইয়ামানীর সামনে দাঁড়িয়ে কোনো কসম করতাম, তাহলে সেটা এই কসম হতো, আমার চোখ তাঁর মতো জ্ঞানী মানুষ দেখেনি। আল্লাহর কসম, তিনি নিজেও তাঁর মতো জ্ঞানী ব্যক্তি দেখেননি।’ইমাম হাফিয ইবন রজব হাম্বলী রহ. বলেন, তাহযীবুল কামালের লেখক হাফিয মিযযি রহ. বলেছেন, ‘ইবনে তাইমিয়াহ-এর মতো আলেম বিগত চারশত বছর যাবৎ দেখা যায়নি।’বুখারীর বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ‘ফাতহুল বারী’ এর রচিয়তা ইমাম ইবন হাজার আল-আসকালানী রহ. বলেন, ‘শায়খ ইবনু তাইমিয়াহ-এর ইমামতির প্রসিদ্ধি সূর্যের চেয়েও বেশি প্রসিদ্ধ। তাঁর “শায়খুল ইসলাম” উপাধি তাঁর যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত সুধীজনের মুখে চলমান। ভবিষ্যতেও চলতে থাকবে। যে ব্যক্তি তাঁর মর্যাদা সম্পর্কে জাহিল এবং ইনসাফ বিবর্জিত কেবল সে ব্যক্তিই তা অস্বীকার করতে পারে।’আমরা অনেকেই এই মহান ইমামের রচিত বই পড়লেও তাঁর জীবনী জানি না। কীভাবে কেটেছে তাঁর শৌশবকাল, কতোটা আলোকোজ্জ্বল ছিল তাঁর শিক্ষাজীবন, উম্মতের জন্য তাঁর রেখে যাওয়া খেদমতের বিশালত্য, কী কী ফিতনার সম্মুখীন হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত, অনেক কিছু আমাদের জানা নেই। বাজারেও তেমন বই নজরে পড়ে না এই বিষয়ে। এই অভাববোধ থেকে গ্রন্থটি রচনা করা হয়েছে। এতে তাঁর গোটা জীবন-কর্ম এবং আকীদাহ মানহাজ বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Original price was: 460৳ .322৳ Current price is: 322৳ .
একই বিষয়ে আরও দেখুন...
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রহ.
| 5 star | 100% | |
| 4 star | 0% | |
| 3 star | 0% | |
| 2 star | 0% | |
| 1 star | 0% |

শাইখুল ইসলাম” মানে ইসলামের জ্ঞান ও মর্যাদায় শ্রেষ্ঠত্বের অধিকারী মহা মনীষী।বিশ্ববরেণ্য যে ক’জন আলেম এই খেতাবে ভূষিত হয়েছেন ইমাম ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ তাঁদের অন্যতম।
বিখ্যাত হানাফি ফকীহ আল্লামা কাসিম ইবন কুত্বলুবুগা আল- মিসরী রাহিমাহুল্লাহ তার লিখিত আল-ফাতাওয়া আল- কাসিমিয়্যাহ গ্রন্থের বহু জায়গায় ইমাম ইবন তাইমিয়্যাহকে ” শাইখুল ইসলাম খেতাবে উল্লেখ করেছেন।
হাফিয ইমাম যাহাবী রাহি বলেন
ইমাম ইবন তাইমিয়্যাহ রাহি এতো উঁচু মাপের মানুষ যে,আমার মতো লোকের পক্ষে তার জীবনচরিত বর্ণনা করা সম্ভব না। ইমাম ইবন তাইমিয়্যা রাহি যদি সমুদ্র থেকে জ্ঞান নিতেন আর অন্যরা ছোট জলাশয় থেকে।
এত অকল্পনীয় জ্ঞানের ভান্ডার হওয়ার পরও তারঁ প্রসংশা করলে তিনি বলতেন—-
আমার কোন কিছু নেই,আমার তরফ থেকেও কিছু নেই, আমার মধ্যেও কোনো কিছু নেই।
তিনি প্রায় সময়ই বলতেন—-
আমি ভিখারি, আবার আমি ভিখারির পুত্রও। আর এ রকমই ছিলেন আমার পিতা ও দাদা। ( সীরাতু শাইখিল ইসলাম ইবন তাইমিয়্যাহ ৫৯)
সত্যি বলতে ইমাম ইবনে তাইমিয়্যা (রাহি) এর ইসলামের প্রতি আত্মত্যাগ আপনাকে মুগ্ধ করবে, তার দানশীলতা,, সুন্নত পালনে সোচ্চার,, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদাহ প্রচার ও আশআরী মাতুরিদী আলেমদের সাথে বাহাস- বিতর্ক,,, বিদ’আতি আলেমদের ষড়যন্ত্র,, তার বিরুদ্ধে ষড়যন্ত্র,,, এবং সত্যের বিষয় সহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার মনকে প্রশান্তি দান করবে ইনশাআল্লাহ।
“📚

💐💐পরিবেশনায়ঃ কাশফুল প্রকাশনী
🍁পৃষ্ঠাঃ৩০১