সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ

সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ

পৃষ্ঠা : ৩৭৬, কভার : হার্ড কভার, ভাষা : বাংলা

আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্যই সকল হামদ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে হিদায়াতের বাণী দিয়ে পাঠিয়েছেন। তাকে দু’ধরনের ওহী দিয়েছেন। একটিকে বলা হয় ওহী মাতলু বা তিলাওয়াত করে সাওয়াবের অধিকারী হওয়ার জন্য প্রদত্ত ওহী, আর তা হচ্ছে কুরআন। দ্বিতীয়টিকে বলা হয় ওহী গাইরে মাতলু বা তিলাওয়াত করে সাওয়াব লাভের জন্য নয়। উভয় প্রকার ওহী মানুষকে সরাসরি হিদায়াতের দিকে ধাবিত করে, আকীদা-বিশ্বাস ও আমল কী হবে তা নির্ধারণ করে দেয়। কুরআনে কারীমে অধিকাংশ বিষয়ে মৌলিক নির্দেশনা প্রদান করেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাদীস সে বিষয়টিকে পূর্ণ বর্ণনার মাধ্যমে সহজ করে তুলে ধরেছে। কুরআনের কিছু বিধান মুতলাক বা উন্মুক্ত, হাদীস তা মুকাইয়াদ বা শর্তযুক্ত করেছে। কুরআনের কিছু বিধান আম বা ব্যাপক হিসেবে এসেছে, হাদীস সেটাকে বিশেষত্ব প্রদান করেছে। কুরআনের কিছু বিধান মুজমাল বা সংক্ষিপ্ত আকারে এসেছে, হাদীস সেটার বিস্তারিত বর্ণনা নিয়ে এসেছে। কুরআন কোথাও দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করেছে, অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাদীসে সেটার অর্থকে সন্দেহাতীতভাবে স্পষ্ট করে দিয়েছে।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাদীস ও সুন্নাহ যার কাছে যত বেশি জানা থাকবে সে তত বড় আলেম ও জ্ঞানী বিবেচিত হবে। জগতে কুরআন ও হাদীসের সম্মিলিত জ্ঞানের ওপর ভিত্তি করেই কোনো মানুষকে মুজতাহিদ, আলেম, ফাযেল ইত্যাদি বলা চলে। কুরআনে কারীমের ইলমের সাথে যার কাছে যত হাদীসের ভাণ্ডার থাকবে তিনি তত বেশি বিপদমুক্ত থাকবেন। এজন্যই সালাফগণ বলতেন, ‘সুন্নাহ হচ্ছে নূহের কিশতি, যে কেউ তাতে আরোহন করবে সে বেঁচে যাবে, আর যে কেউ তাতে আরোহন করা থেকে বিরত থাকবে সে ডুবে মরবে।
আলোচ্য গ্রন্থটি তেমনি একটি হাদীস সংকলন, যাতে সাওম (রোযা) বিষয়ক সহীহ হাদীসকে একত্রিক করার চেষ্টা করা হয়েছে। এর সংকলন যোগ্য মানুষদের দ্বারাই হয়েছে। আর এর সম্পাদনা আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। যে কেউ এ কিতাবে বর্ণিত হাদীসসমূহ পড়বে সে সাওম বিষয়ের অনেক মাসআলার সমাধান তাতে পেয়ে যাবে। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাদীসই মানুষকে সোনার মানুষে পরিণত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাদীস শোনা, সংরক্ষণ ও অন্যের কাছে স্থানান্তর করলে আল্লাহ সেসব মুহাদ্দিসের চেহারা আলোয় উদ্ভাসিত করে দিবেন বলেও সহীহ হাদীসে সুসংবাদ জানানো হয়েছে। সুতরাং প্রতিটি মুসলিমের ওপর কর্তব্য হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাদীস পড়া, হাদীসের ব্যাখ্যা জানা ও হাদীসের ওপর আমল করা।
সাওম বিষয়ক উপর্যুক্ত চাহিদা পূরণার্থে আমাদের এ গ্রন্থটি অনেক কাজে লাগবে বলে আমার বিশ্বাস রয়েছে। আল্লাহর কাছে দো‘আ করি, তিনি যেন আমাদের এ সম্মিলিত প্রচেষ্টা কবুল করেন, আমাদের জন্য তা নাজাতের ওসীলা বানিয়ে দেন। এর পিছনে যারা শ্রম ব্যয় করেছে তাদের সকলকে দুনিয়া ও আখেরাতে পুরষ্কৃত করেন। আমীন। আমীন।
— প্রফেসর ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া

আরও পড়ুন...

Original price was: 572৳ .Current price is: 400৳ .

You Save - 172৳ 
( 30% )

একই বিষয়ে আরও দেখুন...

ঈদে মিলাদুন্নবী

ঈদে মিলাদুন্নবী

Original price was: 40৳ .Current price is: 27৳ .

Romjaner Fajayel

রমযানের ফাযায়েল ও রোযার মাসায়েল

Original price was: 325৳ .Current price is: 260৳ .

সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর

সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর

Original price was: 80৳ .Current price is: 54৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 3 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-3 of 3 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
  3. RS

    আসসালামুয়ালাইকুম,
    সংকলক ও প্রকাশকের দৃষ্টি আকর্ষণ করছি। এই বইটিতে প্রতিটি রেফারেন্সের জন্য প্রখ্যাত আলেমদের সর্বাধিক বিশুদ্ধ ও গ্রহণযোগ্য মত/ব্যাখ্যা/মাস’আলা ও আধুনিক সময়ের মাস’আলা যুক্ত করা হলে বাংলাদেশে “সাওম” এর উপর একমাত্র অপ্রতিদ্বন্দ্বী পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ বই হয়ে উঠবে। বইটি ২-৩ খন্ডে সমাপ্ত হবে সা গবেষণা ও রেফারেন্স বই হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বইটির ব্যাখ্যাসহ নতুন সংস্করণের অপেক্ষায় রইলাম।
    যাযাকাল্লাহু খইরন

    (0) (0)
একই বিষয়ে আরও দেখুন...
১০১ প্রশ্ন উত্তরে রমাদ্বান ও সিয়াম

১০১ প্রশ্ন উত্তরে রমাদ্বান ও সিয়াম

Original price was: 140৳ .Current price is: 90৳ .

ঈদে মিলাদুন্নবী

ঈদে মিলাদুন্নবী

Original price was: 40৳ .Current price is: 27৳ .

Fiqus siam

প্রশ্নোত্তরে ফিকহুস সাওম

Original price was: 400৳ .Current price is: 260৳ .

রমযান মাসের ৩০ আসর

রমযান মাসের ৩০ আসর

Original price was: 400৳ .Current price is: 280৳ .

রমাযান মাস এসে গেছে...

রমাযান মাস এসে গেছে…

Original price was: 40৳ .Current price is: 32৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?