
মাতুরিদী আকীদা ও মানহাজ
মাতুরিদী ফির্কা:
এটি দীনের অন্তর্গত একটি যুক্তিবাদী বিদ‘আতী ফির্কা। তাদেরকে আবু মানসুর আল-মাতুরিদীর দিকে সম্পৃক্ত করা হয়। বাহ্যিকভাবে ফির্কাটির উত্থান হয়েছিল দীনের হাকীকত ও ইসলামী আকীদা প্রতিষ্ঠায়, তাদের প্রতিপক্ষ মু‘তাযিলা, জাহমিয়াহ ও অন্যান্যদের মোকাবিলায় বিভিন্ন প্রমাণ এবং যুক্তিভিত্তিক ও তর্কশাস্ত্রীয় প্রমাণাদি ব্যবহার করার জন্য। হিজরী) তৃতীয় শতাব্দীর শেষের দিকে আবু মানসূর আল-মাতুরিদীর হাত ধরে মাতুরিদী ফির্কার উত্থান শুরু হয় এবং এ ফির্কাটি মু‘তাযিলা ও অন্যদের সঙ্গে কঠিন বিতর্ককারী হিসেবে চিহ্নিত হয়। সে সময় মাতুরিদী কঠিনভাবে মোকাবেলা করছিলেন মু‘তাযিলা ও অন্যদের বিরুদ্ধে, তবে তার নীতি আশ‘আরীর নীতি থেকে ছিল ভিন্ন, যদিও তারা উভয়ে অনেক ক্ষেত্রে মিলে গেছেন, কিন্তু ঐতিহাসিক সূত্রগুলো তাদের উভয়ের মধ্যে সাক্ষাৎ অথবা পত্র যোগাযোগ অথবা একে অপরের গ্রন্থ সম্পর্কে অবগত হওয়ার বিষয়টি প্রমাণ করে না।
অতঃপর আবু মানসূরের কিছু ছাত্র তৈরি হয়, যারা তাদের শায়খ ও ইমামের চিন্তাসমূহ প্রসারে কাজ করেন এবং তার পক্ষে প্রতিরোধ করেন। আর তারা শাখাগত মাসআলায় (বিধিবিধানে) ইমাম আবু হানীফার মাযহাব অনুসরণ করে অনেক কিতাব রচনা করেন। সামারকান্দে মাতুরিদী ফির্কার আকীদা বিস্তারের এটিই মূল কারণ ছিল।
Original price was: 450৳ .315৳ Current price is: 315৳ .
রিভিউ এবং রেটিং
আপনার রিভিউটি লিখুন
মাতুরিদী আকীদা ও মানহাজ
























ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।
আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!