আমানত গুরুত্ব বিধান ও খেয়ানতের পরিণাম

আমানত গুরুত্ব বিধান ও খেয়ানতের পরিণাম

পৃষ্ঠা : ২৪০, কভার : হার্ড কভার, ভাষা : বাংলা

আমানত মানবজাতির এক তাৎপর্যপূর্ণ মহান দায়িত্ব। এটি মানুষের আসল পুঁজি, সাফল্য ও সমৃদ্ধির গ্যারান্টি এবং উন্নতি ও অগ্রগতির চাবিকাঠি। আজ নানাবিধ সামাজিক বিপর্যয়ে আমরা আবক্ষ নিমজ্জিত। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও দুরাচারের ব্যাপক প্রাদুর্ভাব; অপরাধ ও অসামাজিক কর্মের আস্ফালন—এসবের প্রকৃত ও প্রধান কারণ হচ্ছে আমানতের অনুভূতি শিথিল হয়ে যাওয়া, দায়িত্ববোধের উপলব্ধি না থাকা, দায়িত্বে অবহেলা করা এবং অর্পিত দায়িত্ব যথাযথ আদায় না করা।
যদি আমানতের চেতনা কারো ভেতর পূর্ণরূপে জাগরূক হতে পারে, তবে সে একদিকে যেমন মহান আল্লাহর পরম নৈকট্য অর্জনে ধন্য হবে; অপরদিকে সে সমাজ ও রাষ্ট্রে নিজেকে একজন যোগ্য, সৎ, নীতিবান, আদর্শ সমাজবোধ সম্পন্ন সুনাগরিকরূপে গড়ে তুলতে পারবে। দেশ, জাতি ও সমাজের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর ও স্বার্থবিরোধী কোনো কাজে সে লিপ্ত হবে না। তার দ্বারা রাষ্ট্রীয় সম্পত্তি যথাযথ হিফাযত হবে, সার্বভৌমত্ব সংরক্ষিত থাকবে, মানুষের হক পুরোপুরি আদায় হবে এবং সে অন্যায় পক্ষপাতিত্ব হতে বিরত থাকবে। সে গোটা দেশ ও জাতির উন্নতি-অগ্রগতির জন্য কাজ করবে।
সুতরাং জীবনকে সোজা ও সঠিক করতে হলে, সমাজে শান্তি ও নিরাপত্তা চাইলে, সর্বত্র সৎ ও আমানতদার লোক তৈরি করতে হবে এবং তাদেরকে এ ব্যাপারে উৎসাহিত করতে হবে। গ্রন্থটিতে আমানতের নানা প্রকার, প্রকরণ ও শাখা-প্রশাখা একত্রিত করে আমানতের ব্যাপক অর্থ ব্যাখ্যা করা হয়েছে। কুরআন-হাদীস ও উলামায়ে কিরামের মতামতের মাধ্যমে প্রত্যেকটি প্রকারকে সুশোভিত ও কারুকার্যময় করার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে খেয়ানতের মতো ভয়াবহ মহামারী থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তাও আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন...

Original price was: 375৳ .Current price is: 240৳ .

You Save - 135৳ 
( 36% )

একই বিষয়ে আরও দেখুন...

ইমাম মাহদির আগমন

ইমাম মাহদির আগমন

Original price was: 70৳ .Current price is: 45৳ .

ইসলামে আলা ও বারা.webp

ইসলামে অলা ও বারা

Original price was: 60৳ .Current price is: 57৳ .

কিতাবুল মুকাদ্দস

কিতাবুল মুকাদ্দস

Original price was: 40৳ .Current price is: 27৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
আমানত গুরুত্ব বিধান ও খেয়ানতের পরিণাম আমানত গুরুত্ব বিধান ও খেয়ানতের পরিণাম
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 2 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-2 of 2 reviews
  1. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  2. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?