কিছু অংশ পড়তে নিচের ছবিতে ক্লিক করুন
Sharh aqidah al wasitiyyaah

শারহুল আকীদাহ আল ওয়াসেত্বিয়্যাহ

🔥 Best Selling
পৃষ্ঠা : ৬২০, কভার : হার্ড কভার, ভাষা : বাংলা

🔥 কিতাবটির অনন্য বৈশিষ্ট্যসমূহ:

মিশরের প্রখ্যাত সালাফী আলেম শাইখ ড. মুহাম্মাদ খলীল হাররাস রাহিমাহুল্লাহ’র ব্যাখ্যাগ্রন্থটি আরববিশ্বে ছাত্র-শিক্ষক সবার নিকট ব্যাপকভাবে সমাদৃত। এমনকি এটি ‘বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ড’ এর সিলেবাসভুক্ত বই, যা দশম ও একাদশ শ্রেণীতে পড়ানো হয়। এটি মধ্যম সাইজের একটি ব্যাখ্যাগ্রন্থ, যা সুদীর্ঘ আলোচনার একঘেয়েমি ও শব্দবহুলতা থেকে মুক্ত।

এই ব্যাখ্যাগ্রন্থের ওপর শাইখ ইবনু উসাইমীন রাহিমাহুল্লাহ’র স্বহস্তে লিখিত টীকা-সংবলিত পুস্তিকা ‘তা‘লীকাতুশ শাইখ ইবনি উসাইমীন আলা শারহিল ওয়াসেত্বিয়্যাহ লিল হাররাস’ এতে সংযোজিত করা হয়েছে।

শাইখ ইবনু উসাইমীন রাহিমাহুল্লাহর এ বিষয়ে সুবিশাল ব্যাখ্যাগ্রন্থ রয়েছে। তবে সুবিশাল ব্যাখ্যাগ্রন্থ থেকে ফায়দা অর্জন করা সবার জন্য সম্ভব হয়না বিধায় ‘মুযাক্কিরাহ আলাল আকীদাতিল ওয়াসেত্বিয়্যাহ’ নামে এর একটি চমৎকার সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রণয়ন করা হয়েছে, যা এতে যুক্ত করা হয়েছে।

এই কিতাবের কোনো বক্তব্য অধিকতর সুস্পষ্টকরণের জন্য প্রয়োজন অনুযায়ী ইবনু উসাইমীন রাহিমাহুল্লাহর ‘শারহুল আকীদাতিল ওয়াসেত্বিয়্যাহ’ (বড় ব্যাখ্যা) এবং অন্যান্য কিতাবাদি থেকে গুরুত্বপূর্ণ অংশ টীকা আকারে যোগ করা হয়েছে। যেমন: ‘মাজমূউ ফাতাওয়া ওয়া রাসাইল’, ‘লিকাউল বাবিল মাফতূহ’, ‘ফাতহু রব্বিল বারিয়্যাহ বি তালখীসিল হামাউইয়্যাহ’, ‘শারহু রিয়াদ্বিস সালিহীন’, ‘ফাতহু যিল জালালি ওয়াল ইকরাম বি শারহি বুলূগিল মারাম’ ইত্যাদি।

এছাড়া আমাদের শাইখুল আকীদাহ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া এর সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ ১২০টির অধিক টীকা এতে সংযোজিত হয়েছে।

মহান আল্লাহর নান্দনিক নাম, গুণ ও কর্মসমূহ, তাঁর ফয়সালা ও তাকদীর, পরকালীন বিষয়সমূহ, কিয়ামতের দিনের ঘটনাপ্রবাহ, কাউকে মুমিন ও মুসলিম সাব্যস্তকরণ, পাপ ও কবীরা গুনাহ, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সাহাবী, খলীফা ও নবীপত্নীগণ, সাহাবীদের মাঝে সঙ্ঘটিত মতপার্থক্য ও বিশৃঙ্খলা, কারামত, যাবতীয় আচার-ব্যবহার ও আমলের ক্ষেত্রে সঠিক মানহাজ, হকপন্থী দল ইত্যাদি বিষয়ে মূলনীতি উল্লেখপূর্বক আহলুস সুন্নাহর মধ্যপন্থী ও ন্যায়নিষ্ঠ আকীদার ব্যাখ্যা এবং এসব বিষয়ে বিভিন্ন পথভ্রষ্ট সম্প্রদায়ের বাতিল আকীদা, তাদের পরিচয় এবং তাদের বাতিল আকীদার খণ্ডন এই কিতাবে চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে।

এতে আহলুস সুন্নাহর সঠিক মানহাজ নিয়ে প্রায় ৫০ পৃষ্ঠা আলোচনা করা হয়েছে।

সর্বোপরি, সৌদী আরবের গ্র্যান্ড মুফতী শাইখ ড. সালেহ আল-ফাওযান হাফিযাহুল্লাহর মতে আকীদার শেখার জন্য সেরা ২টি কিতাবের একটি হলো আল-আকীদাতুল ওয়াসেত্বিয়্যাহ।
অনুরূপভাবে মসজিদে নববীর ইমাম ও খতীব শাইখ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মাদ আল-কাসিম হাফিযাহুল্লাহর মতে আকীদার ক্ষেত্রে কারো জন্য দু’টি কিতাব (কিতাবুত তাওহীদ এবং আল-আকীদাতুল ওয়াসেত্বিয়্যাহ) যথেষ্ট হবে এবং এগুলো আঁকড়ে ধরে থাকলে সে এমন অবস্থায় মহান আল্লাহর সাথে সাক্ষাত করবে যে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন। আর কিতাব দু’টি পড়া এবং মুখস্থ করা ত্বালিবুল ইলমদের জন্য জরুরি।

✅ এক খণ্ডে ‘আল-আকীদাতুল ওয়াসেত্বিয়্যাহ’র এতো বড় এবং তথ্যবহুল ব্যাখ্যা-সংবলিত কিতাব আমাদের জানা মতে এদেশে আর নেই।‌

আরও পড়ুন...

Original price was: 1018৳ .Current price is: 710৳ .

You Save - 308৳ 
( 30% )

একই বিষয়ে আরও দেখুন...

আদর্শ সমাজ গঠনে সূরা মাঊনের শিক্ষা

আদর্শ সমাজ গঠনে সূরা মাঊনের শিক্ষা

Original price was: 30৳ .Current price is: 28৳ .

ঈমান হারানোর ভয়াবহ কারণ

ঈমান হারানোর ভয়াবহ কারণ

Original price was: 90৳ .Current price is: 63৳ .

ঈমানের মূলনীতি ( হ্রাস বৃদ্ধি ও শর্তসমূহ )

ঈমানের মূলনীতি

Original price was: 60৳ .Current price is: 57৳ .

কিতাবুত দাওয়া আদর্শ শিক্ষা

কিতাবুত দাওয়া আদর্শ শিক্ষা

Original price was: 140৳ .Current price is: 133৳ .

ভ্রান্ত আক্বীদা বনাম সঠিক আক্বীদা

ভ্রান্ত আক্বীদা বনাম সঠিক আক্বীদা

Original price was: 100৳ .Current price is: 95৳ .

সারা বাংলাদেশে হোম ডেলিভারি
শুধুমাত্র ত্রুটিযুক্ত বই ফেরত যোগ্য
প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি

রিভিউ এবং রেটিং

আপনার রিভিউটি লিখুন
Add a review
শারহুল আকীদাহ আল ওয়াসেত্বিয়্যাহ শারহুল আকীদাহ আল ওয়াসেত্বিয়্যাহ
Rating*
0/5
* Rating is required
Your review
* Review is required
Name
* Name is required
5.0
Based on 8 reviews
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
1-5 of 8 reviews
  1. SK

    বইটি সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নেই। বইটির ডেসক্রিপশনেই সব বলে দেওয়া আছে। পাঠক হিসেবে বলতে গেলে, এই বইয়ের কভার, ডিজাইন, বাধাই, ভেতরের পেজের কোয়ালিটি, লেখার ফন্ট, সবকিছুই একটি ভালো এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য যথেষ্ট।

    (1) (0)
  2. SK

    ওয়েবসাইটটা এক কথায় অসাধারণ। প্রিঅর্ডারের বই দ্রুত পাওয়া যায়। বইগুলো ভালোভাবে আসে, বাবল মোড়ক থাকে। স্টেটফাস্ট এর হোম ডেলিভারি ভালো।

    (3) (1)
  3. MH

    আপনাদের ওয়েবসাইটের পরিচ্ছন্ন বিন্যাস পছন্দের বই খোঁজার কাজকে যেমন সহজ করেছে, তেমনি কাস্টমার কেয়ারের অমায়িক আচরণ মন জয় করে নিয়েছে। আর বইয়ের নিখুঁত প্যাকেজিং ও দ্রুততম সময়ে ডেলিভারি দেওয়ার দায়িত্বশীলতা ছিল সত্যিই অতুলনীয়। দ্বীনি বইয়ের এই আঙিনায় আপনাদের এই মানের গ্রাহকসেবা এক অনন্য দৃষ্টান্ত। জাজাকুমুল্লাহু খাইরান!

    (4) (0)
  4. MA

    গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বই

    (1) (0)
একই বিষয়ে আরও দেখুন...
কালিমার মর্মকথা

কালিমার মর্মকথা

Original price was: 340৳ .Current price is: 235৳ .

কিতাবুত দাওয়া আদর্শ শিক্ষা

কিতাবুত দাওয়া আদর্শ শিক্ষা

Original price was: 140৳ .Current price is: 133৳ .

প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা.webp

প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা

Original price was: 30৳ .Current price is: 29৳ .

লেখকের অন্যান্য বই

সকল বই

সম্প্রতি যে বইগুলো দেখেছেন

সকল বই
1 / ?